WB Assembly Election Results 2026: শব্দবাজি, হুল্লোড়ে হতবাক! আতঙ্কের ঘোর কাটিয়ে ভারতীয় ভোটের ফলপ্রকাশের উদযাপনে মজলেন ফরাসি পর্যটক

WB Assembly Election Results 2026: শব্দবাজি, হুল্লোড়ে হতবাক! আতঙ্কের ঘোর কাটিয়ে ভারতীয় ভোটের ফলপ্রকাশের উদযাপনে মজলেন ফরাসি পর্যটক

Last Updated:

WB Assembly Election Results 2026: কমলা আবির, বাজি আর উল্লাস—প্রথমে ‘যুদ্ধ’ ভেবে ভুল, পরে মুগ্ধ অভিজ্ঞতা শেয়ার ফরাসি পর্যটকের

+

News18

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: ফ্রান্স থেকে বাঁকুড়ায় এসে এক অভিনব অভিজ্ঞতার সাক্ষী হলেন বছর চল্লিশের এক ফরাসি ব্যক্তি, সি প্রিয়ম। প্যারিস থেকে প্রায় এক ঘণ্টার দূরত্বে তাঁর বাড়ি। দেখতে ফিটফাট, প্রাণবন্ত স্বভাবের এই মানুষের অন্যতম নেশা গান-বাজনা। তবে ভারতের মাটিতে পা রেখেই তিনি এমন এক দৃশ্য দেখলেন, যা তাঁর কাছে একেবারেই নতুন এবং অবাক করা।

বাঁকুড়ায় এসে তিনি প্রথমবার প্রত্যক্ষ করলেন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের একটি রাজ্যের ভোট গণনার দিন। চারপাশে উৎসবের আমেজ, মানুষের উচ্ছ্বাস, আর একসঙ্গে আনন্দ উদযাপনের এই দৃশ্য তাঁকে মুগ্ধ করে। তাঁর কথায়, “আমি মোটরসাইকেল নিয়ে দুপুরে কাজে বেরিয়ে দেখি একদল মানুষ কমলা রঙের আবির নিয়ে খেলছে। সবাই খুব আনন্দ করছে, চারদিকে শব্দবাজির আওয়াজ।”

প্রথমে পরিস্থিতি দেখে খানিকটা বিভ্রান্ত হয়ে পড়েছিলেন তিনি। তার মনে হয়েছিল হয়ত কোনও অশান্তি বা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু কিছুক্ষণ পরেই বুঝতে পারেন, এটি আসলে উৎসবের মতো এক আনন্দঘন মুহূর্ত—ভোটের ফলাফলকে ঘিরে মানুষের উচ্ছ্বাস। এই পরিবর্তন তাকে যেমন স্বস্তি দেয়, তেমনই গভীরভাবে স্পর্শ করে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

WB Assembly Election Results 2026: শব্দবাজি, হুল্লোড়ে হতবাক! আতঙ্কের ঘোর কাটিয়ে ভারতীয় ভোটের ফলপ্রকাশের উদযাপনে মজলেন ফরাসি পর্যটক

Post Comment

You May Have Missed