অ্যাপ ক্যাবে সওয়ার স্ত্রী, ফলো করে এসে গাড়ি নিয়ে পিছন থেকে ধাক্কা মারলেন স্বামী! ভয়ঙ্কর ঘটনা

কলকাতা: অ্যাপ ক্যাবে সওয়ার স্ত্রী, পিছন থেকে চারচাকা নিয়ে এসে পর পর দু-বার ধাক্কা দিলেন স্বামী! গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেন স্ত্রী! ভয়াবহ এই ঘটনা ঘটেছে খাস কলকাতায়! অ্যাকশন এরিয়া ওয়ান-এ BG ব্লকের সামনে অ্য়াপ বাইকে ধাক্কা দেয় এই গাড়িটি, এমনটাই জানা যাচ্ছে। স্থানীয়রা জানাচ্ছেন, একবার নয়, পর পর ২ বার ওই অ্যাপ ক্যাবে ধাক্কা মারে গাড়িটি। তবে স্বামীর গাড়িটিকে ধরা যায়নি। ধাক্কা মারার পরে, গাড়িটি নিয়ে পালিয়ে গিয়েছেন স্বামী, এমনটাই সন্দেহ করছে পুলিশ। পলাতক স্বামীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে ইতিমধ্যেই।

অ্যাপ বাইকে সওয়ার স্ত্রী, পিছন থেকে গাড়ি নিয়ে এসে ধাক্কা দিলেন স্বামী! কী বলছেন প্রত্যক্ষদর্শীরা?

স্থানীয়রা জানাচ্ছেন, কোনও পারিবারিক সমস্যার কারণে ওই মহিলার স্বামী এমনটা ঘটিয়েছেন সম্ভবত। এক প্রত্যক্ষদর্শী বলছেন, ‘যে মহিলার দুর্ঘটনা ঘটেছে, ওঁর নিজেরই স্বামী ওঁকে পিছন দিক থেকে চারচাকা দিয়ে ধাক্কা মারেন। স্ত্রী অ্যাপ বাইকে করে যাচ্ছিলেন। ওঁর স্বামী অনেকক্ষণ থেকেই ওঁকে অনুসরণ করছিলেন। প্রথমে একবার ওই অ্যাপ বাইকে পিছনে থেকে ধাক্কা মারেন। প্রথম ধাক্কাতেই পড়ে যান স্ত্রী, এরপরে ফের গাড়ি পিছিয়ে নিয়ে এসে, আবার ধাক্কা মারেন ওই মহিলার স্বামী। এরপরে গাড়ি নিয়ে পালিয়ে যান। সম্ভবত পরিবারগত কোনো কারণেই ধাক্কা মেরেছেন এভাবে।’

আরেক প্রত্যক্ষদর্শী বলছেন, ‘প্রথম ধাক্কাতেই বাইকটা পড়ে যায়। এরপরে ওই মহিলার স্বামী গাড়ি পিছিয়ে এনে, আবার ধাক্কা মারেন ওই মহিলাকে। ওখানে আরও লোকজন ছিলেন, তাঁদেরকেও গাড়িটা ধরতে বলা হয়েছিল। কিন্তু কেউ গাড়িটা ধরতে পারেননি। গাড়িটি পালিয়ে যায়। শুধু মহিলা নন, যিনি বাইক চালাচ্ছিলেন, তিনিও আহত হয়েছেন। ২ জনেরই সম্ভবত পা ভেঙে গিয়েছে। হাসপাতালে পরীক্ষা করে দেখতে হবে, আর কোথায় কী চোট লেগেছে। ২ জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে মহিলার স্বামীকে ধরা যায়নি।’

তবে প্রত্যক্ষদর্শীরা এই প্রশ্ন তুলছেন যে, ঘটনায় যিনি অ্যাপ বাইকটির চালক ছিলেন, তিনিও গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক ছিল না। কিন্তু আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকেও। এই বিষয়ে ওই মহিলার স্বামীর অপরাধই গুরুতর বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা।

আরও পড়ুন: BP Singh: পর্দায় ‘এসিপি প্রদ্যুমন’-এর বস, বাস্তবে প্রিয় বন্ধু! ভেঙে গেল CID পরিবার, শোকস্তব্ধ শিবাজী

 

Post Comment

You May Have Missed