নিলাম থেকে ঘর গুছিয়ে নিল ডব্লিউপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি, কোন দল কোন ক্রিকেটারকে নিল?
কোচি: মহিলা আইপিএলের আসন্ন মরশুম অর্থাৎ WPL 2027-এর জন্য বুধবার (২৮ অক্টোবর) কোচিতে মিনি অকশন অনুষ্ঠিত হয়। ১৫০ জন খেলোয়াড়কে নিয়ে দর হাঁকাহাঁকি হয়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, গুজরাত জায়ান্টস, মুম্বই ইন্ডিয়ান্স এবং ইউপি ওয়ারিয়র্স মিলে নিজেদের স্লট পূরণ করে। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার সোফি মোলিনেক্সের নিলামে সবচেয়ে বড় দর ওঠে, যাঁকে ইউপি ওয়ারিয়র্স ১.১০ কোটি টাকায় কিনে নেয়।
ইউপির কাছে সবচেয়ে বেশি ৮টি স্লট খালি ছিল। এছাড়া মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৬ জন খেলোয়াড়ের জায়গা ছিল। দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ৫টি স্লট ছিল। গুজরাত জায়ান্টসের কাছে ৩ জন খেলোয়াড়ের জায়গা খালি ছিল।
ইউপি ওয়ারিয়র্স ৮টি স্লট পূরণ করল।
মুম্বই ইন্ডিয়ান্স ৬ জন খেলোয়াড় কিনে দল পূর্ণ করে ফেলল।
রয়্যাল চ্যালেঞ্জার্স ৪ জন খেলোয়াড় কিনেছে। তাদের একটি স্লট খালি রইল।
দিল্লিও ৪ জন খেলোয়াড় কিনেছে। তাদেরও একটি স্লট খালি রইল।
গুজরাত জায়ান্টসও ৩টি স্লট পূরণ করেছে।
ইউপি ওয়ারিয়র্স এই ৮ জন খেলোয়াড়কে কিনেছে
সোফি মোলিনেক্স (১.১০ কোটি), স্নেহ রানা (৩০ লক্ষ), গ্রেস হ্যারিস (৩০ লক্ষ), সুষমা বর্মা (৩০ লক্ষ), ক্যাথরিন ব্রাইস (১০ লক্ষ), মানালি দক্ষিণী (১০ লক্ষ), স্নেহা পওয়ার (১০ লক্ষ), আশা শোভনা (১০ লক্ষ)।
মুম্বই ইন্ডিয়ান্স এই ৬ জন খেলোয়াড়কে কিনেছে
শ্বেতা সেহরাওয়াত (২০ লক্ষ), অক্ষিতা ভগত (১০ লক্ষ), সানিকা চালকে (১০ লক্ষ), ভারতী রাওয়াল (১০ লক্ষ), লতিকা ইনামদার (১০ লক্ষ), দিশা কাসাট (১০ লক্ষ)।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই ৪ জন খেলোয়াড়কে কিনেছে
জেস জোনাসেন (৪০ লক্ষ), ক্লো ট্রায়ন (৩০ লক্ষ), তেজল হসবনিস (৩০ লক্ষ), বৃন্দা দিনেশ (১০ লক্ষ)
দিল্লি ক্যাপিটালস এই ৪ জন খেলোয়াড়কে কিনেছে
কিরণ নবগিরে (৭৫ লক্ষ), ঊমা কাশভি (১০ লক্ষ), কির্স্টি গর্ডন (১০ লক্ষ), নাজমা খান (১০ লক্ষ)
গুজরাত জায়ান্টস এই ৩ জন খেলোয়াড়কে কিনেছে
জি কমলিনী (৪০ লক্ষ), ওরলা প্রেন্ডারগাস্ট (৩০ লক্ষ), সমাইরা রাঘব (১০ লক্ষ)
WPL 2027-এর জন্য ইউপি ওয়ারিয়র্সের দল
দীপ্তি শর্মা, হারলিন দেওল, ক্রান্তি গৌড়, মেগ ল্যানিং, ফোয়েবে লিচফিল্ড, প্রতিকা রাওয়াল, শিখা পাণ্ডে, শিপ্রা গিরি, সিমরন শেখ, সোফি এক্লেস্টোন, তারা নরিস, সোফি মোলিনক্স, স্নেহ রানা, গ্রেস হ্যারিস, সুষমা বর্মা, ক্যাথরিন ব্রাইস, মনালি দক্ষিণী, সহানা পওয়ার, আশা শোভনা
WPL 2027-এর জন্য মুম্বই ইন্ডিয়ান্সের দল
আমনজ্যোত কৌর, আমেলিয়া কের, হরমনপ্রীত কৌর, হেইলি ম্যাথিউজ, নাটালি সাইভার ব্রান্ট, নিকোলা কেরি, রাহিলা ফিরদৌস, সজীবন সজনা, সংস্কৃতি গুপ্ত, শবনিম ইসমাইল, বৈষ্ণবী শর্মা, সানিকা চালকে, শ্বেতা সেহরাওয়াত, অক্ষিতা ভগত
WPL 2027-এর জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দল
অরুন্ধতী রেড্ডি, এলিসে পেরি, জর্জিয়া ভল, লরেন বেল, নাদিন ডি ক্লার্ক, পূজা বস্ত্রাকার, প্রথ্যোশা কুমার, প্রেমা রাওয়াত, রাধা যাদব, রিচা ঘোষ, সায়ালি সাতঘরে, শ্রেয়াঙ্কা পাটিল, স্মৃতি মান্ধানা, জেস জোনাসেন, তেজল হসবনিস, বৃন্দা দিনেশ, ক্লো ট্রায়ন
WPL 2027-এর জন্য দিল্লি ক্যাপিটালসের দল
অ্যানাবেল সাদারল্যান্ড, চিনেলে হেনরি*, দিয়া যাদব, জেমিমা রদ্রিগেজ, লরা উলভার্ট, লুসি হ্যামিল্টন*, মমতা মাদিওয়ালা, মারিজানে কাপ্প, মিন্নু মণি, এন শ্রী চরণানি, নন্দিনী শর্মা, নিকি প্রসাদ, শেফালি ভার্মা, কিরণ নবগিরে, কির্স্টি গর্ডন, ঊমা কাশভি, কির্স্টি গর্ডন, নাজমা খান
WPL 2027-এর জন্য গুজরাত জায়ান্টসের দল
অনুষ্কা শর্মা, অ্যাশলে গার্ডনার, বেথ মুনি, ভারতী ফুলমালি, জর্জিয়া ওয়ারেহ্যাম, হ্যাপি কুমারী, জিন্তিমণি কলিতা, কানিকা আহুজা, কাশভী গৌতম, কিম গার্থ, রাজেশ্বরী গায়কওয়াড়, রেণুকা সিং, সোফি ডিভাইন, তনুজা কনওয়ার, ইয়াস্তিকা ভাটিয়া, জি কমলিনী, ওরলা প্রেন্ডারগাস্ট, সমাইরা রাঘব
Post Comment