পর্দায় ‘এসিপি প্রদ্যুমন’-এর বস, বাস্তবে প্রিয় বন্ধু! ভেঙে গেল CID পরিবার, শোকস্তব্ধ শিবাজী

কলকাতা: একটা দীর্ঘ সময় ধরে চলা ধারাবাহিক সিআইডি (CID) মানুষের মনে একটা বিশেষ জায়গা তৈরি করে নিয়েছিল। ধারাবাহিকের জনপ্রিয়তা ছিল এতটাই যে, শেষ হয়ে যাওয়ার পরেও ফের শুরু করা হয় এই ধারাবাহিক। ‘সিআইডি’ থেকে শুরু করে ‘আহাট’ একের পর এক শো-এর মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন তিনি। প্রয়াত হলেন, ‘সিআইডি’ এবং ‘আহাট’-এর মতো জনপ্রিয় শোয়ের প্রযোজক, বি.পি. সিংহ। একাধিকবার পর্দাতেও ছোট একটি চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। সিআইডি-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে একাধিকবার দেখা গিয়েছে তাঁকে। তবে থামল সেই সফর। প্রয়াত হলেন, বি.পি. সিংহ। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন, শিবাজী সত্যম (Shivaji Satam)। 

প্রয়াত বি.পি. সিংহ, শোকস্তদ্ধ শিবাজী সত্যম

সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে শিবাজী সত্যম বলেন, বি.পি. সিংহের মৃত্যুতে তিনি তাঁর গুরু এবং সবচেয়ে প্রিয় বন্ধুকে হারিয়ে ফেলেছেন। একটি সাক্ষাৎকারে শিবাজী বলেন, ‘আমার জীবনের সবচেয়ে বড় অধ্যায়টা শেষ হয়ে গেল। আমি আমার জীবনে যা যা শেখার, সবই ওঁর থেকেই শিখেছি। উনি আমায় শিখেছিলেন, কীভাবে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়, অভিনয় করতে হয়, কীভাবে চরিত্রের প্রয়োজনে আমায় শক্তিশালী হয়ে উঠতে হবে। ক্যামেরায় কীভাবে কোনও জিনিস বড় করে দেখানো হয়, সেটাই আমায় শিখিয়েছিলেন উনি। একজন অসাধারণ শিক্ষক ছিলেন উনি।’

শিবাজী সত্যম আরও জানিয়েছেন, আগেও অসুস্থ হয়েছেন বি.পি. সিংহ। হার্টে অস্ত্রোপচার হয়েছে তাঁর। কিন্তু হার্টে অস্ত্রোপচার করার মাত্র ৩ মাসের মধ্যেই কাজে ফিরে এসেছিলেন তিনি। এমনকি চেজ় করার মতো দৃশ্যেও অভিনয় করেছেন তিনি। প্রচুর ছুটোছুটি ও করতেন শ্যুটিংয়ের সময়ে। শরীরে দ্বিতীয় অস্ত্রোপচার হওয়ার ছয় থেকে সাত মাস পরেই তিনি ১১১ মিনিটের এমন একটি এপিসোড তৈরি করেছিলেন, যা একটানা এক শটে শুট করা হয়েছিল। এই সময় তিনি ক্যামেরাম্যান নিতিন রাওকে গোটা শ্যুটিংয়ের নির্দেশনাও দিয়েছিলেন। এই এপিসোড একটি বিশ্বরেকর্ড গড়েছিল।

শিবাজী সত্যম আরও জানিয়েছেন, তাঁর সঙ্গে কখনও কখনও বি.পি. সিংহের মতানৈক্য হয়েছে বটে, কিন্তু কখনও তা দীর্ঘস্থায়ী হয়নি। শিবাজী সত্যম মনে করেন, বি.পি. সিংহের পদ্মশ্রী পাওয়া উচিত ছিল। কিন্তু কখনও এই সমস্ত বিষয় নিয়ে মাথা ঘামাতেন না তিনি। বি.পি. সিংহ মনে করতেন, তাঁর সঙ্গে দর্শক রয়েছেন, এটাই তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি।

 

আরও পড়ুন: Kali Puja Unknown Story: রাতে মন্দির থেকে ঘুরতে বেরোতেন কালীমূর্তি, শাড়িতে লেগে থাকত চোরকাঁটা! অবাক করা এক লোকশ্রুতি

 

Post Comment

You May Have Missed