Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপির সঙ্গে মুর্শিদাবাদ যোগ! উঠে এল দাউদ শেখের নাম
Last Updated:
Shantanu Sinha Biswas: জমি কেলেঙ্কারি মামলায় ইডির জালে ধরা পড়েছেন কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস। তার বাড়ি মুর্শিদাবাদের কান্দির ৮ নং ওয়ার্ডের জেমো বিশ্বাস পাড়াতে। মিলল নতুন তথ্য।
কলকাতা: ইডির জালে ধরা পড়েছেন কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস। তার বাড়ি মুর্শিদাবাদের কান্দির ৮ নং ওয়ার্ডের জেমো বিশ্বাস পাড়াতে। পড়াশোনা কান্দিতে করলেও খুব বেশি আসেননা তিনি। তাদের যে পৈতৃক বাড়ি রয়েছে, তা সংস্কারের জন্য আড়াই কোটি টাকা নিয়েছিলেন দাউদ সেখ, বলে জানতে পেরেছেন ইডি আধিকারিকরা। যদিও পনেরো কাঠার ওপর ওই বাড়ি সংস্কার করেছেন তিনি।
শরিকানার এই বাড়িতে একপক্ষকে টাকা দেওয়া হয়েছে বলে জানতে পারা গিয়েছে। তবে এই দাউদ’ শেখের বাড়ি বড়ঞা থানার কুলি এলাকাতে। ইডি তাকেও ডেকেছিল জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু দাউদ শেখ তারপর থেকে বেপাত্তা। তবে কান্দিতে পুরসভা ও ব্লকে বিভিন্ন ঠিকাদারি কাজ করতো বলে জানা গিয়েছে। বিজেপি নেত্রী বিনীতা রায় বলেন, “সবে তদন্ত শুরু হয়েছে এই শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে কান্দি এলাকার অনেক তৃণমূল নেতৃত্ব জড়িত। ইডি তদন্ত করলেই অনেকের নাম উঠে আসবে”।
জমি কেলেঙ্কারি মামলার তদন্তে নেমে ইডি জানতে পেরেছে শান্তনু সিনহা বিশ্বাস উপহার বাবদ কোটি টাকার হাতঘড়ি পেয়েছিলেন জমি কেলেঙ্কারি মামলার, এমনটাই তদন্তে দাবি করেছে ইডি। জয় কামদার উপহার পাঠাতেন শান্তনু ও তাঁর পরিবারে সদস্যদের। সেই উপহারের মধ্যেই বহু মূল্যবান ঘড়ির সন্ধান পেয়েছে ইডি, যার দাম কোটি টাকা!
শান্তনুর বাড়িতে অভিযান থেকেই এই সমস্ত মূল্যবান উপহারের হদিস মিলেছে, দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরের। শুধু উপহার নয়, এই চক্রে জুড়ে থাকতে একাধিক সিম ও মোবাইল ব্যবহার করতেন শান্তনু সিনহা বিশ্বাস। আরও দাবি করা হয়েছে, জোর করে জমি দখল ও বেআইনি নির্মাণ সিন্ডিকেট চালাতে একাধিক নম্বর ব্যবহার করতেন শান্তনু সিনহা বিশ্বাস।
Murshidabad,Murshidabad,West Bengal




Post Comment