বাংলাদেশে মোবাইল ফোন পাচারের অভিযোগ, জোড়াসাঁকো থেকে ২ জনকে গ্রেফতার করল মুম্বই পুলিশ

Last Updated:

এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, কীভাবে মোবাইল ফোনগুলি বাংলাদেশে পাচার করা হত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের আরও তথ্য জানার চেষ্টা করছে মুম্বই পুলিশ।

News18
News18

কলকাতা: বাংলাদেশে মোবাইল ফোন পাচারের অভিযোগে কলকাতার জোড়াসাঁকো থানা এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। ধৃতদের নাম মুস্তফা আব্দুল ওয়াইব ও দানীশ লোদী। শনিবার তাঁদের ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। এরপর ট্রানজিট রিমান্ডে তাঁদের মুম্বই নিয়ে যায় পুলিশ।

কী বলছে পুলিশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশে মোবাইল ফোন পাচারের একটি চক্র সক্রিয় রয়েছে বলে খবর ছিল মুম্বইয়ের এলটি মার্গ থানার পুলিশের কাছে। সেই সূত্র ধরে তদন্তে নেমে রাজা ওরফে তৌসিফ নামে এক কুরিয়ার কর্মীকে গ্রেফতার করেন তদন্তকারীরা। তাঁর কাছ থেকে একটি বাক্স ভর্তি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয় বলে জানা গিয়েছে। তৌসিফকে জিজ্ঞাসাবাদ করে কলকাতার সঙ্গে এই চক্রের যোগসূত্রের সন্ধান পান তদন্তকারীরা। এরপরই জোড়াসাঁকো থানা এলাকার দুই ব্যক্তির খোঁজ মেলে। তাঁদের বিরুদ্ধে বাংলাদেশে মোবাইল ফোন পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।

চলছে তদন্ত

এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, কীভাবে মোবাইল ফোনগুলি বাংলাদেশে পাচার করা হত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের আরও তথ্য জানার চেষ্টা করছে মুম্বই পুলিশ। দিন কয়েক আগেই বিশেষ পুলিশি অভিযানে অসমের গুয়াহাটি থেকে মোট ১৭ জন বাংলাদেশি নাগরিক গ্রেফতার হয়। দুটি আলাদা অভিযানে এই অনুপ্রবেশকারীদের গ্রেফতার করা হয়েছিল।

Post Comment

You May Have Missed