West Bardhaman News: আমাজনের মাছ এবার অন্ডালের পুকুরে, দেখেই আঁতকে উঠলেন শিকারিরা! অন্ডালের গ্রামে তোলপাড়

West Bardhaman News: আমাজনের মাছ এবার অন্ডালের পুকুরে, দেখেই আঁতকে উঠলেন শিকারিরা! অন্ডালের গ্রামে তোলপাড়

Last Updated:

West Bardhaman News: মাছটির বৈশিষ্ট্য দেখে বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান, এটি আসলে দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকার বিরল ‘সাকার মাউথ ক্যাটফিশ’ বা শোষক যুক্ত ক্যাটফিশ। জাল তোলার সময় আচমকাই মাছটি নজরে আসে।

বিরল প্রজাতির মাছ উদ্ধার অন্ডালে
বিরল প্রজাতির মাছ উদ্ধার অন্ডালে

অন্ডাল, পশ্চিম বর্ধমান: বিরল প্রজাতির মাছ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র শোরগোল। অন্ডালের সিদুলি বেদ পাড়া এলাকার একটি সাধারণ পুকুর থেকে এক অদ্ভুত মাছ উদ্ধার। মাছটির অদ্ভুত শারীরিক গঠন এবং আকৃতি দেখে সাধারণ মানুষের মধ্যে তুমুল কৌতুহল তৈরি হয়েছে। মাছটির বৈশিষ্ট্য দেখে বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান, এটি আসলে দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকার বিরল ‘সাকার মাউথ ক্যাটফিশ’ বা শোষক যুক্ত ক্যাটফিশ।

খনি অঞ্চলে এই ধরণের ভিনদেশি মাছ পাওয়ার খবর চাউর হতেই দূর-দূরান্ত থেকে উৎসুক মানুষের ঢল নেমেছিল বেদ পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর আনুমানিক দেড়টা নাগাদ সিদুলির বেদ পাড়ার বাসিন্দা কুনুর বেদ এবং তাঁর সঙ্গীরা গ্রামের একটি পুকুরে মাছ ধরছিলেন। জাল তোলার সময় আচমকাই তাঁদের নজরে আসে এই অদ্ভুত দর্শন মাছটি।

সাধারণ মাছের মতো আঁশ বা গঠন না থাকায় এবং মুখটি অদ্ভুত হওয়ায় মুহূর্তের মধ্যে মৎস্যজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকমুখে খবর ছড়াতেই গোটা গ্রামে আতঙ্ক ও বিস্ময়ের পরিবেশ তৈরি হয়। মাছটি খাওয়া তো দূরের কথা, এর অদ্ভুত রূপ দেখে প্রথমে কেউ সেটিকে নিজের বাড়িতে নিয়ে যেতেও সাহস দেখাননি। কোনও উপায় না দেখে শেষমেশ কুনুর বেদ মাছটিকে নিজের কাছেই একটি বড় পাত্রে জল দিয়ে রেখে দেন।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

মৎস্য বিশেষজ্ঞদের মতে, অ্যাকোয়ারিয়ামের শোভা বাড়ানোর জন্য অনেক সময় এই ধরণের বিদেশি সাকার ফিশ বিদেশ থেকে আমদানি করা হয়। কোনওভাবে পুকুরের জলে এই মাছ চলে আসায় তা আকারে বড় হয়ে জালে ধরা পড়েছে। তাঁদের মতে, এই ‘সাকার ফিশ’ জলাশয়ের বাস্তুতন্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এরা পুকুরের তলদেশের শ্যাওলা ও নোংরা খাওয়ার পাশাপাশি অন্যান্য দেশি মাছের ডিম ও পোনা খেয়ে সাবাড় করে দেয়। যার ফলে দেশি মাছের বংশবৃদ্ধি ব্যাহত হয়।

Post Comment

You May Have Missed