WB Assembly Election 2026: প্রচারের মাঝে খেলার মেজাজে! কচিকাঁচাদের সঙ্গে ফুটবলে মাতলেন তৃণমূল প্রার্থী, ভোটের আগে মন ভাল করা ছবি

WB Assembly Election 2026: প্রচারের মাঝে খেলার মেজাজে! কচিকাঁচাদের সঙ্গে ফুটবলে মাতলেন তৃণমূল প্রার্থী, ভোটের আগে মন ভাল করা ছবি

Last Updated:

West Bengal Assembly Election 2026: বিধানসভা ভোটের প্রচারের ব্যস্ততার মাঝে অন্য মেজাজে ধরা দিলেন কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। এদিন প্রচারের মাঝে কচিকাঁচাদের সঙ্গে ফুটবল খেলেন তিনি।

প্রচারের ফাঁকে ফুটবল নিয়ে তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক
প্রচারের ফাঁকে ফুটবল নিয়ে তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক

কোচবিহারঃ মঙ্গলবার কোচবিহার জুড়ে শেষ মুহূর্তের প্রচার চলছে। তার মাঝে একেবারে অন্য মেজাজে ধরা দিলেন কোচবিহারে দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। আজ সকালে ভোটপ্রচারে মাঝে কচিকাঁচাদের সঙ্গে কিছুক্ষণের জন্য ফুটবল খেলায় মেতে ওঠেন তিনি।

এদিন সকালে কোচবিহারের পশারীরহাট ও সাহেবেরহাট অঞ্চলে প্রচারে গিয়েছিলেন কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী। জানা যাচ্ছে, প্রচার চলাকালীন স্থানীয় কয়েকজন শিশু তাঁর কাছে এসে দাঁড়ায়। প্রচারের ফাঁকে তাঁদের সঙ্গেই কিছুক্ষণের জন্য ফুটবল খেলায় মেতে ওঠেন অভিজিৎ দে ভৌমিক। এরপর ওই শিশুদের হাতে ফুটবলও তুলে দেন তিনি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার কোচবিহারে ভোট। তার আগে আজ জেলা জুড়ে শেষবেলার প্রচারে নেমেছে তৃণমূল নেতৃত্ব। সকাল থেকেই অত্যন্ত ব্যস্ত ছিলেন কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। কিন্তু তার মাঝেই এক মানবিক ও সহজ-সরল ব্যবহারে মানুষের মন জয় করে নিলেন তিনি। ভোটপ্রচারের মাঝে শিশুদের সঙ্গে তাঁর কিছুক্ষণ ফুটবল খেলার এই ঘটনা অনেককে মুগ্ধ করেছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

WB Assembly Election 2026: প্রচারের মাঝে খেলার মেজাজে! কচিকাঁচাদের সঙ্গে ফুটবলে মাতলেন তৃণমূল প্রার্থী, ভোটের আগে মন ভাল করা ছবি

Previous post

‘মৃত্যুদণ্ড’ প্রাপ্ত ৮ মহিলাকে ছেড়ে দিতে ইরানকে অনুরোধ ট্রাম্পের, লিখলেন ট্রুথ সোশ্যালে…

Next post

West Bengal Assembly Elections 2026: প্রত্যেক বামপন্থী মানুষকে বলছি, যদি আপনাদের অস্তিত্ব বজায় রাখতে চান, তাহলে বিজেপিকে ভোট দিন : শমীক

Post Comment

You May Have Missed