North Dinajpur News: রায়গঞ্জ থানার বড় সাফল্য! অবশেষে পুলিশের জালে শহরের কুখ্যাত দুষ্কৃতী

North Dinajpur News: রায়গঞ্জ থানার বড় সাফল্য! অবশেষে পুলিশের জালে শহরের কুখ্যাত দুষ্কৃতী

Last Updated:

North Dinajpur News: পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জের এই কুখ্যাত দুষ্কৃতীর বিরুদ্ধে খুন, হুমকি, লুঠ সহ আরও একাধিক নৃশংস অপরাধের অভিযোগ রয়েছে।

রায়গঞ্জের কুখ্যাত দুষ্কৃতী গ্রেফতার | প্রতীকী ছবি
রায়গঞ্জের কুখ্যাত দুষ্কৃতী গ্রেফতার | প্রতীকী ছবি

রায়গঞ্জ, উত্তর দিনাজপুরঃ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার পুলিশের বড় সাফল্য। অবশেষে গ্রেফতার মহাদেব দাস নামে এলাকার এক কুখ্যাত দুষ্কৃতী। এক ব্যক্তিকে খুনের অভিযোগে শক্তিনগর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

সম্প্রতি এক নৃশংস খুনের সাক্ষী থেকেছে রায়গঞ্জ। চুরির অপবাদে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুলিক নদীতে ডুবিয়ে খুনের অভিযোগ ওঠে। তাঁর নাবালিকা কন্যাকেও মারধর করা হয়। যদিও মৃতের শাশুড়ির অভিযোগ, জামাইয়ের বসতবাড়ি দখলের উদ্দেশে স্থানীয় এক ক্লাবের দুষ্কৃতীরা এই ষড়যন্ত্র করেছিল।

এই ঘটনার সূত্রে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে মূল অভিযুক্ত মহাদেব দাসকে চিহ্নিত করেছিল পুলিশ। মঙ্গলবার ভোরে তাঁকে গ্রেফতার করা হয়। যদিও পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এটি তাঁর প্রথম অপরাধ নয়। তাঁর বিরুদ্ধে খুন, হুমকি, লুঠ সহ আরও একাধিক নৃশংস অপরাধের অভিযোগ রয়েছে।

এই গ্রেফতারি প্রসঙ্গে রায়গঞ্জ পুলিশ জেলার সুপার ডাঃ সোনাওয়ানে কুলদীপ সুরেশ জানান, একজনকে খুনের অভিযোগ গ্রেফতার করা হয়েছে। বাকিদের তল্লাশি চলছে।

জানা গিয়েছে, ধৃত মহাদেবের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। গতকালই তাঁকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছিল। তাঁকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Post Comment

You May Have Missed