Kunal Ghosh: ‘এহ, নয়না দির বর হয় না!..,’ পোস্টারে সুদীপের মুখে কালি, সায়নীর ক্ষেত্রেও ‘খুব অন্যায়’! পিছনে আসলে কারা? ব্যাখ্যা কুণালের
Last Updated:
Kunal Ghosh: শুধু তাই নয়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত রূপ বা কৃত্রিম চুল (উইগ) পরা নিয়েও নানা সময়ে রাজনৈতিক মহলে ও সমাজমাধ্যমে বিরোধীদের পাশাপাশি কুণাল ঘোষের অনুগামীদের তরফ থেকে পরোক্ষ বা প্রত্যক্ষ ব্যঙ্গাত্মক ইঙ্গিত করা হয়েছে।
কলকাতা: কখনও একজনকে বলেছেন ‘ভ্রাম্যমাণ বিউটি পার্লার’, তো কখনও অন্যের উইগ নিয়ে করেছেন কটাক্ষ৷ এনসিপিআই পোস্টার বিতর্কে ফের কুণাল ঘোষের মুখে সুদীপ-নয়নার নাম৷ সংসদে এখনও ফয়সালা হয়নি উত্তর প্রস্তুত নয় বলে, একের পর এক সময়সীমা বাড়িয়ে চলেছেন কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা৷ এদিকে আবার দল প্রশ্নের সমাধান না হলেও এনসিপিআই-এর নামে পুজোর পোস্টার পড়েছে একাধিক জায়গায়৷ যা আবার এনসিপিআই বিবৃতি জারি করে জানিয়েছে যে তাদের দেওয়া নয়৷ এরই মাঝে ঘটেছে একটা ঘটনা৷ বেলেঘাটায় এনসিপিআইয়ের পোস্টারে প্রথমে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মুখে কালো রঙ করে লেখা হয়েছে ‘চোর’৷ তারপরে সায়নী ঘোষের মুখের উপরেও পড়েছে কালো কালীর পোচ৷
তিনি বেলেঘাটার বিধায়ক৷ আর তাঁর কেন্দ্রেই এনসিপিআই-এর নামাঙ্কিত পোস্টারে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি লেপা হয়েছে৷ এবিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘সুদীপ যে এই বন গয়া জেন্টলম্যানকে দিয়ে৷ আমি বেছে বেছে দেখলাম সুদীপের পাশাপাশি দেখলাম, সায়নীর মুখেও কালি লাগিয়েছে৷ খুব অন্যায়৷ এত সুন্দর মুখ এইভাবে..সুদীপের নয় ওরকম মুখ৷’’
এই প্রশ্ন করা হলে কুণাল ঘোষ বলেন, ‘‘নয়না দি করেছে কি ভেবে দেখতে হবে৷ ওটা কিন্তু, তৃণমূল বা কেউ জড়িত নয়৷ বিজেপির যারা চায় না সুদীপ এবম এই গদ্দারগুলো বিজেপিতে আসুক,বা তাদের জায়গাটা নষ্ট হোক, বিজেপি কর্মীদের জায়গা ব্লক করে দিক, তারাই নিশ্চিত ভাবে এই সব করেছে৷ এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই৷’’
সব শেষে তাঁর মন্তব্য, ‘‘নয়না দি তো অফিশিয়ালি আমাদের নয়না দি এটা করতে পারে না৷ এহ, নয়না দির বর হয় না! নয়না দি কখনও মুখের উপর কালো ওরকম দেয় কখনও?’
“চলন্ত বিউটি পার্লার” বা “ভ্রাম্যমাণ বিউটি পার্লার” বলে বিতর্কিত মন্তব্য করেন। তিনি মন্তব্য করেছিলেন যে, মেকআপ ছাড়া এবং মেকআপ সহ নয়না বন্দ্যোপাধ্যায়কে পাশাপাশি দেখলে লোকে চিনতেই পারবে না। এই নিয়ে নয়না বন্দ্যোপাধ্যায় ক্ষোভপ্রকাশ করেন এবং বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানানোর কথা বলেন।

Post Comment