East Medinipur News: প্রার্থনার মতো স্কুলে নিয়মিত যোগাভ্যাসের পরামর্শ জেলাশাসকের, দিলেন শরীর ও মন সুস্থ রাখার টিপস! পড়ুয়াদের উৎসাহ দেখার মতো

East Medinipur News: প্রার্থনার মতো স্কুলে নিয়মিত যোগাভ্যাসের পরামর্শ জেলাশাসকের, দিলেন শরীর ও মন সুস্থ রাখার টিপস! পড়ুয়াদের উৎসাহ দেখার মতো

অনুষ্ঠান শেষে জেলাশাসক নিরঞ্জন কুমার বলেন, “যেভাবে স্কুলে প্রতিদিন প্রার্থনা বা ‘বন্দেমাতরম’ গাওয়া হয়, সেভাবেই স্কুলে স্কুলে নিয়মিত যোগাভ্যাস চালু করা প্রয়োজন। যেখানে যোগ প্রশিক্ষক রয়েছেন, তাঁরা তো এই দায়িত্ব পালন করবেনই। আর যেখানে প্রশিক্ষক নেই, সেখানেও সাধারণ শিক্ষক-শিক্ষিকারা সকালে অন্তত ৩০ মিনিট ছাত্রছাত্রীদের যোগাভ্যাস করাতে পারেন।” জেলাশাসক আরও যোগ করেন যে, “ছোটবেলা থেকেই যদি ছেলেমেয়েরা সুস্থ শরীর ও সুস্থ মনের অভ্যাস গড়ে তোলে, তা হলে ভবিষ্যতে নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যার ঝুঁকি অনেকটাই কমবে। বর্তমান যুগের দ্রুত পরিবর্তনশীল জীবনের নিরিখে এই অভ্যাস শিশুদের সার্বিক বিকাশে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।”

Post Comment

You May Have Missed