২৬ বছরের পেশাদার কেরিয়ারে ইতি টানতে চলেছেন কিংবদন্তি জেমস অ্যান্ডারসন?
ম্যাঞ্চেস্টার: আড়াই দশকেরও অধিক লম্বা তাঁর পেশাদার কেরিয়ার। তবে সেই কেরিয়ার সম্ভবত শেষ হতে চলেছে। কথা হচ্ছে টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বাধিক উইকেট সংগ্রাহক ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসনকে (James Anderson) নিয়ে।
বছর দু’য়েক আগেই অ্যান্ডারসন লর্ডসে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট ম্যাচশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। তবে তারপরেও তিনি ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু ইংরেজ মিডিয়ার বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ২০২৬ মরশুম শেষে পরবর্তী মরশুমের জন্য ল্যাঙ্কাশায়ার (Lancahsire County Team) জেমন অ্যান্ডারসনকে নতুন চুক্তিপত্র দেয়নি। এরপরেই মনে করা হচ্ছে সম্ভবত নিজের পেশাদার ক্রিকেট কেরিয়ারে ইতি টানবেন ৩৩ বছর বয়সি কিংবদন্তি ফাস্ট বোলার।
Post Comment