দশমীতে বরণ করে সিঁদুরে রাঙা ঋতাভরী, প্রিয় মানুষের সঙ্গে উদযাপনের ছবি প্রকাশ্যে
Published at : 22 Oct 2026 03:14 PM (IST)
বিজয়া দশমী মানেই বাঙালির কাছে মনখারাপের দিন। তবে বিশেষ এই দিনেই সিঁদুরে মেতে ওঠেন মহিলারা। আর এবার, সিঁদুরখেলার উৎসবে মাতলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)-ও।

গত বছরেই বাগদান সেরেছেন ঋতাভরী চক্রবর্তী। সুমিত আরোরার (Sumit Arora) সঙ্গে খুব শীঘ্রই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ঋতাভরী।

এবারের দুর্গাপুজোয় ঋতাভরীকে আগলে সিঁদুরখেলায় মাতলেন সুমিতও। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন ঋতাভরী।

ঋতাভরী কলকাতার বাসিন্দা হলেও, বর্তমানে বেশ কিছুটা সময় মুম্বই থাকেন তিনি। সুমিতের ঘর-সংসার মুম্বইতে, সেই টানেই সেখানে ছুটে যান ঋতাভরী।

তবে অভিনেত্রী একা নন, নায়িকার পারিবারিক সমস্ত অনুষ্ঠানেই হাজির থাকেন সুমিত। ঋতাভরী আগেই জানিয়েছেন, তাঁর মা শতরূপা সান্যালের সঙ্গে সুমিতের সম্পর্ক ভীষণ ভাল।

পুজোর দশমীর দিন মা দুর্গাকে বরণ করে, সিঁদুরে রাঙা হলেন ঋতাভরী। সোশ্যাল মিডিয়ায় নিজের সিঁদুরে রাঙা ছবি শেয়ার করে নিয়েছেন ঋতাভরী।

এদিন লাল পাড় সাদা শাড়ি এবং সোনার গয়নায় সেজেছিলেন ঋতাভরী। সিঁদুরে রাঙা তাঁর এই লুক অচেনা। প্রত্যেকেই ঋতাভরীর প্রশংসা করেছেন।

প্রথা মেনে এদিন মা দুর্গাকে বরণও করেন ঋতাভরী। সঙ্গে ছিলেন তাঁর প্রিয় বন্ধুরাও। প্রিয় মানুষদের সঙ্গে বিশেষ এই দিনটা উদযাপন করেন ঋতাভরী

২০২৬ সালের এপ্রিল মাসে প্রেমিক সুমিত অরোরার সঙ্গে বাগদান সারেন ঋতাভরী। খুব ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে বাগদান সারেন ঋতাভরী। বিদেশে বিয়ের আসর বসানোর ইচ্ছা রয়েছে তাঁর, এই কথাও জানিয়েছিলেন ঋতাভরী।

বর্তমানে একাধিক ওয়েব সিরিজের কাজ রয়েছে ঋতাভরীর হাতে। পাশাপাশি একটি স্কুলের দায়িত্বও নিয়েছেন ঋতাভরী।
Published at : 22 Oct 2026 03:14 PM (IST)
Bango News is proudly powered by WordPress
Post Comment