‘মর্মান্তিক, হৃদয়বিদারক, যন্ত্রণার খবর, বিস্ময় লাগছে এটা মানতে এবং শুনতে’

‘মর্মান্তিক, হৃদয়বিদারক, যন্ত্রণার খবর, বিস্ময় লাগছে এটা মানতে এবং শুনতে’

কলকাতা : ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু পরিচালক অনীক দত্তর। পরিচালকের মৃত্যুর তদন্ত শুরু করেছে লালবাজারের হোমিসাইড শাখা। অনীক দত্তর এ হেন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। অভিনেতা এবং বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ বলছেন, ‘অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয়বিদারক একটা খবর। খুব যন্ত্রণার একটা খবর। খুব বিস্ময় লাগছে এটাকে মানতে এবং শুনতে। এর পিছনে কোন রহস্য লুকিয়ে রয়েছে আমরা তো কেউ জানি না। পুলিশি তদন্ত এবং তাঁর সঙ্গে থাকা মানুষজন হয়তো একটু বেশি আলোকপাত করতে পারবেন। মানুষটা সিনেমার একটা অন্য দিক খুলে দেওয়ার জন্য যেভাবে কাজ করেছেন, সেটা তো অবশ্যই মনে রাখার মতো। বিজ্ঞাপন জগত হোক, ভূতের ভবিষ্যৎ, অপরাজিত – তাঁর কাজের তালিকার মনে থাকারই। এটা নিয়ে আলোচনা করা যন্ত্রণাদায়ক। কেন এই আকস্মিক ঘটনা ঘটল সেটা তো আমাদের সবাইকে জানতেই হবে।’ 

এগরায় প্রাক্তন তৃণমূল বিধায়ক তরুণ কুমার মাইতির মদতে ত্রাণের ত্রিপল লুকিয়ে রাখার অভিযোগ, ক্ষোভ স্থানীয়দের মধ্যে 

গড়িয়াহাট থানার কাছে একটি ফ্ল্যাটে থাকতেন পরিচালক অনীক দত্ত। আজ বুধবার ২৭ মে তিনি গিয়েছিলেন হিন্দুস্থান পার্কের স্ত্রী’র ফ্ল্যাটে। সেখানেই ঘটেছে এই অঘটন। জানা গিয়েছে, বহুতলের ছাদ থেকে পড়ে গিয়েছিলেন অনীক দত্ত। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কীভাবে তিনি ছাদ থেকে পড়ে গেলেন তা নিয়ে উঠছে প্রচুর প্রশ্ন। তদন্ত শুরু করেছে লালবাজারের হোমিসাইড শাখা। ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছেন তদন্তকারী আধিকারিকরা। খতিয়ে দেখা হচ্ছে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজও। হিন্দুস্থান পার্কের ফ্ল্যাটের চারতলার ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে পরিচালক দত্তর, এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে। 

সিনেমা তৈরির ক্ষেত্রে পরিচালক হিসেবে প্রথম থেকেই একটা আলাদা ছাপ রেখেছিলেন অনীক দত্ত। পরিচালক হিসেবে কাজ করার আগে বিজ্ঞাপন সংস্থায় কর্মরত ছিলেন তিনি। ‘ভূতের ভবিষ্যত’ তাঁর পরিচালনার প্রথম সিনেমা। ব্যাপক প্রশংসা পেয়েছিল এই ছবি। এরপর অনীক দত্তর দ্বিতীয় ছবি ‘আশ্চর্য প্রদীপ’। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প নিয়ে এই ছবিতে কাজ করেছিলেন পরিচালক। অনীক দত্ত পরিচালিত এবং জিতু কমল অভিনীত ‘অপরাজিত’ ছবিও দর্শকমহলে প্রবল জনপ্রিয় হয়েছিল। সত্যজিৎ রায়কে ট্রিবিউট দিয়ে তৈরি হয়েছিল এই সিনেমা। নজর কেড়েছিল জিতু কমলের মেকআপ এবং অবশ্যই তাঁর অভিনয়।  

Previous post

Food safety: দিঘা, মন্দারমণিতে ভেজাল খাবারের দিন এবার অতীত, ‘অ্যাকশন মোডে’ জেলাশাসক! বাসি-পচা দিলেই ব্যবসায়ীদের কপালে দুঃখ

Next post

TMC CPIM: তৃণমূল ভবনে উড়ল লাল পতাকা! চুঁচুড়ায় অবাক দৃশ্য, দাঁড়িয়ে থেকে সিপিএম নেতাদের চাবি দিলেন প্রাক্তন বিধায়ক

Post Comment

You May Have Missed