নাকা চেকিংয়ে দাঁড় করানো হল গাড়ি, তল্লাশি নিতেই চক্ষু চড়কগাছ ! তারপর… কী মিলল গাড়ি থেকে ?

নাকা চেকিংয়ে দাঁড় করানো হল গাড়ি, তল্লাশি নিতেই চক্ষু চড়কগাছ ! তারপর… কী মিলল গাড়ি থেকে ?

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা – ভোটের মুখে কলকাতায় ফের টাকা ভর্তি গাড়ির হদিশ ! শেক্সপিয়র সরণি ও বটতলায় নাকা চেকিং, গাড়িতে মিলল বান্ডিল বান্ডিল নোট। সাড়ে ১২ লক্ষ টাকা-সহ একজন আটক। বটতলায় ২টো গাড়ি থেকে উদ্ধার হয়েছে মোট ৯ লক্ষ টাকা। একটি গাড়ি থেকে ৫ লক্ষ টাকা এবং অন্যটি থেকে ৪ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে বুধবার দুপুরে শেক্সপিয়র সরণি থানা এলাকায় পার্কস্ট্রিটের কাছে একটি গাড়িকে নাকা চেকিংয়ের সময় দাঁড় করানো হয়। ওই গাড়ি থেকে সাড়ে ১২ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে বলে খবর। 

এবার পশ্চিমবঙ্গে কড়া নিরাপত্তায় ভোট করাতে অতিরিক্ত তৎপর জাতীয় নির্বাচন কমিশন। সারা রাজ্যে কার্যত মুড়ে ফেলা হয় হয়েছে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা বেষ্টনীতে। আড়াই লক্ষের বেশি কেন্দ্রীয় বাহিনী ভোটের সময় এ রাজ্যে থাকছে। জায়গায় জায়গায় চলছে কড়া নাকা চেকিং। আর এই চেকিংয়ের সময়েই নাকাতে গাড়ি দাঁড় করিয়ে পয়লা বৈশাখের দিন শহর কলকাতার ২ জায়গা মিলেই উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা। কোথা থেকে এই টাকা আসছিল, কেন আনা হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কী করা হবে এই টাকা দিয়ে – প্রশ্ন অনেক, কিন্তু সদুত্তর মিলছে না। 

ভোটের আগে এভাবে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়ার ঘটনায় স্বভাবতই ভোটের সময় কতটা নিরাপদে নির্বাচন সম্ভব হবে পশ্চিমবঙ্গে, তা নিয়ে প্রশ্ন উঠছেই। কারণ বিগত কয়েকদিনে বেশ কয়েকবার জেলা থেকে শহরের বিভিন্ন প্রান্তে নাকা চেকিংয়ের সময় গাড়ি দাঁড় করানোর ফলে বেশ ভাল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। অথচ এইসব টাকা সম্পর্কে কোনও সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। ভোটের আগে কোথা থেকে এত টাকা আসছে, কী করা হবে এত টাকা দিয়ে, তা নিয়ে ক্রমশ তৈরি হচ্ছে রহস্য। 

শুধু টাকা নয়, কিছুদিন আগে কলকাতায় উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রও 

স্ট্র্যান্ড রোডের একটি সুলভ শৌচালয় থেকে অস্ত্র সমেত গ্রেফতার করা হয় বিহারের এক বাসিন্দাকে। কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) সূত্রে খবর, সূত্রে খবর, ধৃতের কাছ থেকে পাওয়া গিয়েছে ৩টি দেশি পিস্তল, ২টি 7MM পিস্তল। এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে ৪টি ম্যাগাজিন, ১৮টি 8MM কার্তুজ, ২২টি 7.6MM কার্তুজ। বিহারের নালন্দার বাসিন্দা মহম্মদ ইউসুফ নামের এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে এই ঘটনায়। 

Previous post

Hooghly News: ‘বাংলার খাতায় বকেয়া ১,৯৩,০০০ কোটি’! হালখাতার দিনে পাওনা মেটাতে মোদিকে আর্জি তৃণমূল নেতার

Next post

ভোট-ফ্যাক্টর ‘মাছ’, ফের বিজেপিকে নিশানা মমতার, ‘কেন মিথ্যে বলছেন?’ পাল্টা অসমের মুখ্যমন্ত্রী

Post Comment

You May Have Missed