এখনও অনীক দত্তের ফেসবুক কভারে তাঁর ছবি! পরিচালকের প্রয়াণে কী বলছেন শেষ ছবির নায়ক?

এখনও অনীক দত্তের ফেসবুক কভারে তাঁর ছবি! পরিচালকের প্রয়াণে কী বলছেন শেষ ছবির নায়ক?

কলকাতা: হিন্দুস্তান পার্কে স্ত্রীর ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তর (Anik Dutta)। সূত্রের খবর, ফ্ল্যাটের ছাদ থেকে উদ্ধার হয়েছে একটি নোট। যাতে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। পরিবার সূত্রে খবর, অনেকদিন ধরেই ক্লিনিকাল ডিপ্রেশনে ভুগছিলেন অনীক। ঢাকুরিয়ার হাসপাতালেই চলছিল তাঁর চিকিৎসা। আজ সারারাত পিস ওয়ার্ল্ডে শায়িত থাকবে অনীক দত্তের দেহ। কাল সুইডেন থেকে তাঁর মেয়ে কলকাতায় আসার পর হবে শেষকৃত্য। প্রয়াত পরিচালকের শেষ ছবির নায়ক ছিলেন তিনি। এখনও পরিচালকের ফেসবুকের কভার ফটোতে রয়েছে তাঁরই ছবি। সেই নায়ক, আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) কী বলছেন পরিচালকের মৃত্যুতে?

অনীক দত্তের মৃত্যুতে কী বলছেন আবির?

আজ এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে আবির বলেন, ‘অনেক সময় হয়, আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব, যাঁদের হয়তো অনেকটা বয়স হয়ে গিয়েছে… সেক্ষেত্রে অনেক সময় একটা সান্তনা থাকে। অনীকদার ক্ষেত্রে ও তা নয়। ভীষণ বিব্রত করে দেওয়ার মতো একটা খবর এটা। বাংলা ছবিতে বেশ কিছু মাইলস্টোন অনীকদা দিয়ে গিয়েছে। ‘ভূতের ভবিষ্যৎ’ থেকেই সেটার শুরু। সেই লোকটা আরও কাজ করলে আমরা সবাই লাভবান হতাম। বাঙালি হিসেবে, দর্শক হিসেবে। শেষ ছবিটাও… এখনও আমার ভাবতেও কেমন লাগছে, ওটা শেষ ছবি হয়ে গেল। এই ছবিটাও গতবারের পুজোয় সবচেয়ে প্রশংসিত ছবি ছিল। আরও বেশি ছবি হয়তো করতেন। আজই খবর পাচ্ছিলাম, হাসানদা এবং ওঁর পুরনো টিম মিলে ওঁকে রাজি করিয়েছিল, আরও একটা ছবি যদি করা যায়। এবং উনি বলেছিলেন, ‘আচ্ছা ঠিক আছে, দেখি কী করা যায়।’

আরও পড়ুন: Suvendu Adhikari on Anik Dutta: অনীক দত্তের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী, কী বার্তা দিলেন শুভেন্দু অধিকারী?

অনীক দত্তের প্রয়াণে স্মৃতিচারণা ঋতুপর্ণার

পরিচালকের মৃত্যুর পরে, সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী ঋতুপর্ণা সেন লিখেছেন, ‘গত সপ্তাহে অনীকদা ফোন করেছিলেন। বলেছিলেন, উনি দেখা করতে চান একবার। উনি বলেছিলেন, একাকীত্বে ভুগছেন। বলেছিলেন, এখন তাঁর কথা শোনার সময় আর কারও নেই। বলেছিলেন, উনি আর ছবি তৈরি করবেন না। সরি অনীকদা… বুঝতে পারিনি ভিতরে ভিতরে আপনি ভেঙেচুরে যাচ্ছিলেন। বিদায়..’। অনীক দত্তের মৃত্যুতে অবসাদের কথা উল্লেখ করেছেন অভিনেত্রী দেবলীনা দত্ত। তাঁর কথায়, ‘কমবেশি অবসাদ আমাদের সবারই থাকে। কিন্তু সেই অবসাদ থেকে এমন একটা সিদ্ধান্ত… ভাবা যাচ্ছে না। আমাদের কাছের মানুষদের সঙ্গে আমাদের আরও বেশি করে কথা বলতে হবে। আগলে রাখতে হবে। কে কেমন আছে, জানার চেষ্টা করতে হবে। বোঝার চেষ্টা করতে হবে। কেউ হাসলেও ভিতরে ভিতরে তিনি যে অবসাদে ভুগছেন না… এই কথা কেউ দিতে পারে না।’

 

Previous post

Murshidabad News: তিন বছর ধরে অ্যাকাউন্টে ঢুকছিল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, মুখ্যমন্ত্রী নাম নেওয়ার পরই আটক বহরমপুরের রাকিবুল!

Next post

অবিশ্বাস্য ব্যাটিং, ভেঙে চুরমার একের পর এক রেকর্ড, রক্ষা পেলেন না ক্রিস গেলও, বৈভবের তাণ্ডব

Post Comment

You May Have Missed