অবিশ্বাস্য ব্যাটিং, ভেঙে চুরমার একের পর এক রেকর্ড, রক্ষা পেলেন না ক্রিস গেলও, বৈভবের তাণ্ডব

অবিশ্বাস্য ব্যাটিং, ভেঙে চুরমার একের পর এক রেকর্ড, রক্ষা পেলেন না ক্রিস গেলও, বৈভবের তাণ্ডব

মুল্লাপুর: তিনি অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক। সেই প্যাট কামিন্সকে প্রথম ওভারেই লং অফের ওপর দিয়ে বাউন্ডারির বাইরে ফেলে দিল অবলীলায়। প্যাট কামিন্সের দ্বিতীয় ওভার। রাজস্থান রয়্যালস ইনিংসের তৃতীয় ওভার। যশস্বী জয়সওয়াল প্রথম বলে সিঙ্গল নিলেন। পরের বলেই বাউন্ডারি। পরের বলটি ওয়াইড করলেন কামিন্স। পরের তিন বলে হজম করতে হল তিন ছক্কা। প্রথমটি লং অনের ওপর দিয়ে। পরেরটা থার্ড ম্যানের ওপর দিয়ে আপার কাট। শেষটি খোদ কামিন্সের মাথার ওপর দিয়ে।

ঘাতকের বয়স? সবেমাত্র ১৫ বছর। বুধবার আইপিএল এলিমিনেটরে এরকমই বিধ্বংসী ব্যাটিং করল বৈভব সূর্যবংশী। একার হাতে ছারখার করে দিল সানরাইজার্স হায়দরাবাদের বোলিং। কীরকম বোলিং? যে বোলিং বিভাগে কামিন্সের মতো বিশ্বজয়ী তারকা। প্রফুল্ল হিঞ্জ, সাকিব হুসেনের মতো এবারের আইপিএলের আবিষ্কার।

 

ইনিংস ওপেন করতে নেমে ২৯ বলে ৯৭! সেঞ্চুরির চেয়ে মাত্র তিনধাপ আগে থেমে গেল বৈভবের ব্যাটে ঝড়। তার আগে যা করে গেল, মন্ত্রমুগ্ধ গোটা ক্রিকেট সমাজ। ৫টি চার ও ১২টি ছক্কা। ক্রিস গেলের রেকর্ড ভেঙে দিল। আইপিএলে এক মরশুমে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির ছিল গেলের। ২০১২ সালে ৫৯টি ছক্কা মেরেছিলেন গেল। ৬৫টি ছক্কা হয়ে গেল বৈভবের।

আরও পড়ুন: কোচিং শুরু করছেন ধোনি? কোন দলের সঙ্গে যুক্ত হবেন? বড় ইঙ্গিত দিলেন চেন্নাই সুপার কিংস কর্তা

ডেভিড ওয়ার্নারের একটি রেকর্ডও ভেঙে তছনছ করল বিস্ময়-কিশোর বৈভব। ২০১৬ সালে পাওয়ার প্লে-র ১ থেকে ৬ ওভারের মধ্যে ৪৬৭ রান করেছিলেন ওয়ার্নার। তাঁকে পেরিয়ে গেল বৈভব। আইপিএলের এক ইনিংসে সবচেয়ে বেশিবার দশ বা তার বেশি ছক্কা মারর গেলের কীর্তিতেও ভাগ বসাল বৈভব। দুজনই চারবার করে এই নজির গড়েছে। আইপিএল নক আউট পর্বের এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কাও বৈভবের। আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি, এরকম ক্রিকেটারদের মধ্যে এক আইপিএলে সবচেয়ে বেশি রান বৈভবের। ১৬ বলে হাফসেঞ্চুরি করে আইপিএলে দ্রুততম হাফসেঞ্চুরি করা সুরেশ রায়নার কীর্তি স্পর্শ করল বৈভব।

রানের পাহাড়ে উঠল রাজস্থান রয়্যালস। এলিমিনেটরে প্রথমে ব্যাট করে রাজস্থান তুলল ২৪৩/৮। ২১ বলে ৫০ করলেন ধ্রুব জুড়েল।

আরও পড়ুন: অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ কতদিন চলবে? কারা পাবেন না এই প্রকল্পের সুবিধা? ঘোষণা শুভেন্দুর



Previous post

এখনও অনীক দত্তের ফেসবুক কভারে তাঁর ছবি! পরিচালকের প্রয়াণে কী বলছেন শেষ ছবির নায়ক?

Next post

Suvendu Adhikari: অরক্ষিত সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে কোন জেলায় বিএসএফ-কে কত জমি? জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Post Comment

You May Have Missed