মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড

কলকাতা: প্রয়াত বলিউড অভিনেত্রী দিব্যা ভিনেকর (Divya Vinekar)। আলিয়া ভট্টের (Alia Bhatt) সঙ্গে ‘ডার্লিংস’ ছবিতে অভিনয় করেছিলেন দিব্যা ভিনেকর। তবে এই একটা ছবিই নয়, বেশ কয়েক বছর ধরেই বলিউডে কাজ করে চলেছিলেন তিনি। রেডিও জকি রোহিণী রামনাথন প্রথম দিব্যা ভিনেকরের মৃত্যুর খবর দেন। জসমিত কে রিন পরিচালিত ‘ডার্লিংস’ ছবিটির ডার্ক কমেডি-ড্রামায় অভিনয় করেছিলেন আলিয়া ভট্ট (Alia Bhatt), শেফালি শাহ (Shefali Shah), বিজয় বর্মা (Vijay Varma) এবং রোশন ম্যাথিউ (Roshan Mathew)। ছবিতে একজন মহিলা পুলিশ কনস্টেবলের চরিত্রে অভিনয় করেছিলেন দিব্যা। তাঁর প্রয়াণে শোকের ছায়া বলিউডে, প্রত্যেকেই শোকপ্রকাশ করেছেন। 

শুধু অভিনয় নয়, বিভিন্ন মাধ্য়মেই কাজ করেছেন দিব্যা ভিনেকর 

দিব্যা ভিনেকর শুরু সিনেমাতেই নয়, বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন তিনি। ‘ডার্লিংস’ ছবিটি ছাড়াও, বিদ্যা বালন (Vidya Balan) অভিনীত ‘জলসা’ ছবিতেও কাজ করেছিলেন তিনি। শুধু অভিনেত্রী হিসেবেই নয়, ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর, ফ্রিল্যান্স কনটেন্ট রাইটার এবং কবি হিসেবেও কাজ করেছেন প্রয়াত অভিনেত্রী। তবে অভিনয়ের মাধ্যমেই যে তিনি রোজগার শুরু করেন, এমনটা নয়। অভিনয়ে আসার আগে প্রায় এক দশক ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২০১৮ সালে মূলধারার অভিনয় জগতে পা রাখেন। কর্মজীবনের বিস্তার ছিল একাধিক ক্ষেত্রে। রেডিয়ো থেকে ডিজিটাল মাধ্যম, লেখালেখি থেকে অভিনয়… বিভিন্ন ধরনের সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া তাঁর পরিচিত ও বন্ধুদের ওপর। 

মৃত্যুর সময়ে দিব্যা ভিনেকরের বয়স হয়েছিল, মাত্র ৪০ বছর! সোশ্যাল মিডিয়ায় রোহিনী লিখেছেন, ‘দিব্যা আমার কাছে শুধু একজন বন্ধুই ছিল না, বরং ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কর্মজীবন পর্যন্ত সব কিছুর একজন বড় সমর্থক ছিল। কাজের প্রতি ও ভীষণ নিবেদিত প্রাণ ছিল, ভীষণ পরিশ্রমীও ছিল ও। নিজের প্রতিভার জোরেই সবার হৃদয়ে জায়গা করে নিয়েছিল দিব্যা।’ পাশাপাশি রেডিও জকি রোহিণী রামনাথন আরও লেখেন, হাতে গোনা কাজ করলেও, অনেক মানুষই তাঁর গুণমুগ্ধ ছিলেন।

 

 

আরও পড়ুন: Diljit Dosanjh: পাওয়া গেল না অনুমতি, নিরাপত্তার কারণে বাতিল দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট



Previous post

Jio IPO Day 2: দেশের সব থেকে বড় আইপিও-তে দ্বিতীয় দিনেও আগ্রহ তুঙ্গে! ৩.২৭x গতিতে বাড়ছে সাবক্রিপশন, বিনিয়োগকারীর মধ্যে বিরাট ভরসা তৈরি করছে

Next post

Senior Citizen FD: হাত ভর্তি টাকা? ১০ লক্ষ টাকা জমা করলে প্রতি মাসে সুদ কত পাবেন? ৩০ দিন পরপর কত পকেটে আসছে?

Post Comment

You May Have Missed