দশমীতে রাজ-শুভশ্রীর চেনা সমীকরণ ফ্রেমবন্দি, দেবীবরণ করে সিঁদুরে রাঙা নায়িকা
Published at : 22 Oct 2026 04:48 PM (IST)
পুজোর সময় মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা, ‘দেশু সেভেন’ (DeSu7)। এই ছবিতে দেবের (Dev) সঙ্গে জুটি বেঁধেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। তবে পুজোর সময়টা নায়িকা একেবারেই ঘরের মেয়ে। দুর্গাপুজো কাটালেন পরিবারের সঙ্গেই।

পুজোর কয়েকটা দিন পরিবারের সঙ্গেই কাটিয়েছেন শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় ছবিও শেয়ার করে নিয়েছেন। আর বিজয়া দশমীতেও পরিবারের সঙ্গেই কাটালেন শুভশ্রী, খেললেন সিঁদুরও।

বিজয়া দশমীতে লাল পাড় সাদা শাড়িতে সেজেছিলেন শুভশ্রী, পরেছিলেন সোনার গয়না। পায়ে আলদা, সিঁদুরে রাঙা গাল। সিঁদুরে রাখা অভিনেত্রীর ছবি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।

বন্ধুদের সঙ্গে দেবীবরণ করতে গিয়েছিলেন শুভশ্রী। এই প্রথম নয়, বিয়ের পর থেকেই প্রত্যেক বছর এই রীতি মেনে চলেন তিনি। প্রত্যেক বছর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন ছবিও। এই বছরও এই নিয়মের অন্যথা হল না।

এই বছর দেবী বরণে শুভশ্রীর সঙ্গী, ছোট্ট ইয়ালিনি। মেয়ের আলতা পরা ছোট্ট পায়ের ছবি শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। পাশাপাশি তিনি শেয়ার করে নিয়েছেন, নিজের হাতের শাঁখা-পলা পরা ছবিও।

শাশুড়ির সঙ্গে শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় রাজের মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। তাঁদের ২ জনের সম্পর্ক বরাবরই খুব ভাল। রাজ হামেশাই বলেন যে, শুভশ্রী আর তাঁর মা সবচেয়ে প্রিয় বন্ধু একে অপরের।

শুভশ্রীর দেবীবরণ। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়ে শুভশ্রী লিখেছেন, ‘আসছে বছর আবার হবে। শুভ বিজয়া।’

image 7

তবে মাত্র কয়েকটা মাস আগেই টলিউডে গুঞ্জন ছড়িয়েছিল যে, রাজ-শুভশ্রীর সুন্দর দাম্পত্যে নাকি ফাটল ধরা দিয়েছে। সমস্যা গড়িয়েছে এতটাই যে, এক ছাদের তলায় আর থাকছেন না তাঁরা। বাড়ির বয়োজ্যেষ্ঠদের হস্তক্ষেপ করতে হচ্ছে পরিচালক আর নায়িকার সংসার বাঁচানোর জন্য! গুঞ্জনের এখানেই শেষ নয়, টলিউডের একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাচ্ছিল না রাজ-শুভশ্রীকে। বিষয়টি নিয়ে চর্চা হয়েছিল বিস্তর। তারপরে রাজ-শুভশ্রীকে একসঙ্গে দেখা গেলেও, তাঁদের মধ্যে কোথাও যেন তালমিলের অভাব দেখেছিলেন নেটিজেনরা। অনেকেই বলেছিলেন, এক ফ্রেমে ধরা দিলেও তাঁদের মধ্যে আগের মতো সমীকরণ দেখা যাচ্ছে না।

তবে পুজোর সময় সেই সমস্ত গুঞ্জন উড়িয়ে, চিরচেনা দাম্পত্যের ছবি শেয়ার করে নিয়েছেন রাজ-শুভশ্রী। তাঁরা যেন ফের একবার প্রমাণ করে দিয়েছেন, কাজ আর সম্পর্ক এই দুইকেই সমানভাবে নিয়ে চলতে পারেন তাঁরা।
Published at : 22 Oct 2026 04:48 PM (IST)
Bango News is proudly powered by WordPress
Post Comment