অক্ষয় তৃতীয়া পেরোতেই দাম বাড়লো সোনার, পড়ল রুপো!

অক্ষয় তৃতীয়া পেরোতেই দাম বাড়লো সোনার, পড়ল রুপো!

কলকাতা: গত কয়েক দিন ধরেই সোনা ও রুপোর দাম বাড়া কমা করছিল। এমনকি অক্ষয় তৃতীয়ার আগের দিন এক রিপোর্টে জানা গিয়েছিল, অক্ষয় তৃতীয়ার দিন হু হু করে বাড়তে পারে সোনার দাম। কিন্তু এই সবের মধ্যেও কিছুটা কমে গিয়েছিল মূল্যবান এই ধাতুর দাম। একই অবস্থা রুপোকে নিয়েও। কিন্তু অক্ষয় তৃতীয়ার ওই রিপোর্ট অনুযায়ী না বাড়লেও অক্ষয় তৃতীয়া পার করতেই চড়চড়িয়ে বেড়ে গেল সোনার দাম। যদিও কিছুটা দাম কমলো রুপোর। আজ ২১ এপ্রিল কত হল সোনা ও রুপোর দাম?

আরও পড়ুন: সোনার দাম ছুঁয়ে ফেলতে পারে ১ লক্ষ ৮৫ হাজার টাকা: রিপোর্ট

২৪ ক্যারেট সোনার দাম

২৪ ক্যারেট সোনার দাম এদিন প্রতি গ্রামে বেড়েছে ৬৮ টাকা। এই সোনার প্রতি গ্রামের দাম হয়েছে ১৫ হাজার ২১৩ টাকা।

২২ ক্যারেট সোনার দাম

দাম বেড়েছে গয়না তৈরির সোনারও। প্রতি গ্রামে ৬০ টাকা করে দাম বেড়েছে এই সোনার। ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ১৪ হাজার ৪৫০ টাকা। ১০ গ্রাম সোনার দাম হয়েছে ১ লক্ষ ৪৪ হাজার ৫০০ টাকা।

আজ যদি কেউ সোনা বিক্রি করতে চায়, তাহলে  গ্রাম প্রতি সে পাবে ১৩ হাজার ৮৪৩ টাকা। যা গত কালের তুলনায় ৬২ টাকা বেশি।

১৮ ক্যারেট সোনার দাম

দাম বেড়েছে ১৮ ক্যারেট সোনারও। ১৮ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে বেড়েছে ৫০ টাকা। এই সোনার প্রতি গ্রামের দাম হয়েছে ১১ হাজার ৮৬৫ টাকা করে।

রুপোর দাম

সোনার দাম বাড়লেও দাম কমছে রুপোর। প্রতি কেজি রুপোর দাম কমেছে ১ হাজার ৮৪ টাকা। ২১ এপ্রিল ১ কেজি রুপোর দাম হয়েছে ২ লক্ষ ৫১ হাজার ৩৪৩ টাকা।

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১৫২১৩
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ১৪৪৫০
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ১৩৮৪৩
১৮ ক্যারেট ১ গ্রাম ১১৮৬৫
রুপো বার (999) ১ কেজি ২৫১৩৪৩

তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম (Gold – Silver Price Today)। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।

Post Comment

You May Have Missed