আদৌ কি পরের আইপিএল মরশুমেও খেলবেন? ডিসেম্বরের মধ্য়েই সিদ্ধান্ত জানাবেন ধোনি

চেন্নাই: বয়স ৪৫ পেরিয়েছে। দীর্ঘ কয়েক মরশুম ধরেই তাঁর আইপিএল খেলা নিয়ে নানারকম আলোচনা হচ্ছে। ফিটনেস এখন আর আগের মত নেই। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তরুণদের সঙ্গে টেক্কা দেওয়াও সম্ভব নয়। কিন্তু তবুও তিনি প্রতি মরশুমেই চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলছেন। তবে আদৌ কি আগামী মরশুমে মহেন্দ্র সিংহ ধোনিকে আইপিএলের মঞ্চে দেখা যাবে? ফের একবার কি হলুদ জার্সিতে মাঠে নামবেন ‘থালা’? সব প্রশ্নের উত্তর পেতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ধোনি নিজেই জানিয়ে দিয়েছেন যে আগামী ডিসেম্বরের মধ্য়েই সিদ্ধান্তের কথা জানাবেন।

কাফ মাসলে সমস্যা। ফিটনেস ইস্যুর জন্য গত আইপিএলটা পুরোটাই ভুগিয়েছে ধোনিকে। তার আগের মরশুমেও নিজে এতটাই লোয়ার অর্ডারে ব্যাটিং করছিলেন যে তা দলের কোনও কাজে আসছিল না। এই পরিস্থিতিতে অনেকেই বলছিলেন যে এবার ধোনিকে সরে যাওয়া উচিত। কিন্তু এবার হয়ত হাই টাইম, তাই ধোনি নিজেও বুঝতে পারছেন না যে একটা কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। বেঙ্গালুরুতে একটি হেলথকেয়ার ইভেন্টে অংশ নিয়ে নিজের আইপিএল ভবিষ্যৎ নিয়ে ডিসেম্বর পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে বললেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক। তবে আরও একটি মরশুম খেলার ইচ্ছে প্রকাশ করেছেন মাহি। তিনি বলেন, ‘আমাকে কিছু টেস্টের মধ্য়ে দিয়ে যেতে হবে। তার রিপোর্ট এলে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। সবাই জানেন যে আমি মানসিকভাবে কতটা শক্তিশালী। আমি আশা রাখি যে আরও একটি মরশুম আমি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে পারব। তবে আশা করি পুরোটাই ডিসেম্বরের মধ্যে সিদ্ধান্ত নিয়ে জানাতে পারব।’

২০২০ সালের পর থেকেই ধোনির ভূমিকা একটু বদলে গিয়েছে চেন্নাই সুপার কিংসের জার্সিতে। তিনি স্লগ ওভারে এসে চালিয়ে খেলে কিছু রান বোর্ডে যোগ করে দিচ্ছেন। কিন্তু গত কয়েক মরশুমে সেটাও হচ্ছে না। রানিং বিট্যুইন দ্য উইকেটেও স্লো হয়ে গিয়েছেন এমএসডি। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল একজন ব্যাটার ধোনি। তিনি ২৭৮ ম্য়াচে ২৪২ ইনিংসে ৫৪৩৯ রান করেছিলেন। সিএসকের অধিনায়ক হিসেবে পাঁচবার আইপিএল জিতেছেন ও একবার চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি জিতেছেন। ২০২৩ সালে ধোনির নেতৃত্বেই শেষবার আইপিএল জিতেছিল সিএসকে। ফাইনালে তাঁরা হারিয়েছিল গুজরাত টাইটান্সকে। কিন্তু এরপর থেকে দলের সাফল্যের গ্রাফও ক্রমেই নীচের দিকে নেমে গিয়েছে।

Post Comment

You May Have Missed