WB HS Result 2026: মেধার কাছে অভাব ফেল! আর্থিক অনটনকে হারিয়ে উচ্চমাধ্যমিকে চোপড়ায় প্রথম মৌমিতা, অনুপ্রেরণা জোগাবে সংগ্রামের কাহিনী

WB HS Result 2026: মেধার কাছে অভাব ফেল! আর্থিক অনটনকে হারিয়ে উচ্চমাধ্যমিকে চোপড়ায় প্রথম মৌমিতা, অনুপ্রেরণা জোগাবে সংগ্রামের কাহিনী

Last Updated:

WB HS Result 2026: আর্থিক অনটনকে হারিয়ে মেধার জোরে মা-বাবার নাম উজ্জ্বল করেছে মৌমিতা। উচ্চমাধ্যমিক পরীক্ষায় তাঁর এই সাফল্যে অত্যন্ত খুশি পরিবারের সকলে।

২০২৬ উচ্চমাধ্যমিকে চোপড়া ব্লকে প্রথম মৌমিতা রায়
২০২৬ উচ্চমাধ্যমিকে চোপড়া ব্লকে প্রথম মৌমিতা রায়

চোপড়া, উত্তর দিনাজপুরঃ আর্থিক অনটন সত্ত্বেও দমতে নারাজ। মন দিয়ে পড়াশোনা চালিয়ে গিয়েছিল মৌমিতা রায়। এবার উচ্চমাধ্যমিকে তাক লাগানো রেজাল্ট করে মা-বাবার নাম উজ্জ্বল করল সে। ৪৬৫ পেয়ে চোপড়া ব্লকে প্রথম হয়েছে এই মেধাবী ছাত্রী।

উত্তর দিনাজপুরের চোপড়ার ভোজপুরানিগছ এলাকা নিবাসী মৌমিতা চোপড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। বাবা সাইকেল মেরামতির কাজ করেন, মা চা বাগানের শ্রমিক। সংসারে অভাবের ছায়া থাকলেও মেয়ের পড়াশোনা বন্ধ হতে দেননি রায় দম্পতি। এবার ২০২৬ উচ্চমাধ্যমিক পরীক্ষায় চোপড়া ব্লকে প্রথম হয়ে মা-বাবার সেই লড়াই সার্থক করল মৌমিতা।

এই কৃতী ছাত্রীর বাবা বলেন, ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি মেয়ের প্রবল আগ্রহ। তবে অভাবের কারণে অনেক ইচ্ছাই পূরণ করতে পারেননি। আগামীদিনেও মেয়েকে স্বপ্নপূরণের দিকে কতখানি এগিয়ে নিয়ে যেতে পারবেন সেই নিয়ে চিন্তায় রয়েছেন।

অন্যদিকে মৌমিতা জানায়, উচ্চমাধ্যমিক পরীক্ষার এই ফলাফলে তাঁর ভাললাগছে। এবার ইংরেজি অথবা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে। একইসঙ্গে আগামীদিনে প্রফেসর হতে চায় বলে জানিয়েছে এই মেধাবী ছাত্রী।

সব মিলিয়ে, মৌমিতার এই সাফল্য যেন প্রমাণ করে ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব। আর্থিক অনটন সত্ত্বেও উচ্চমাধ্যমিক পরীক্ষায় তাঁর এই সাফল্য অনেককে অনুপ্রেরণা জোগাতে পারে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

WB HS Result 2026: মেধার কাছে অভাব ফেল! আর্থিক অনটনকে হারিয়ে উচ্চমাধ্যমিকে চোপড়ায় প্রথম মৌমিতা, অনুপ্রেরণা জোগাবে সংগ্রামের কাহিনী

Previous post

Surprise visit in hospitals: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বড় পদক্ষেপ! গভীর রাতে কলকাতার পাঁচটি সরকারি হাসপাতালে ‘সারপ্রাইজ ভিজিট’ করলেন স্বাস্থ্যসচিব, চলল পরিদর্শন

Next post

গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা !

Post Comment

You May Have Missed