Surprise visit in hospitals: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বড় পদক্ষেপ! গভীর রাতে কলকাতার পাঁচটি সরকারি হাসপাতালে ‘সারপ্রাইজ ভিজিট’ করলেন স্বাস্থ্যসচিব, চলল পরিদর্শন

Surprise visit in hospitals: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বড় পদক্ষেপ! গভীর রাতে কলকাতার পাঁচটি সরকারি হাসপাতালে ‘সারপ্রাইজ ভিজিট’ করলেন স্বাস্থ্যসচিব, চলল পরিদর্শন

Last Updated:

Surprise visit in hospitals: রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার স্বাস্থ্যে নজর মুখ্যমন্ত্রীর। কলকাতা ও জেলা হাসপাতালগুলিতে সারপ্রাইজ ভিজিটের নির্দেশ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। গভীর রাতে কলকাতার পাঁচটি সরকারি মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট করলেন স্বাস্থ্যসচিব।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই শনিবার গভীর রাতে কলকাতার পাঁচটি সরকারি মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই শনিবার গভীর রাতে কলকাতার পাঁচটি সরকারি মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট

কলকাতা: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই শনিবার গভীর রাতে কলকাতার পাঁচটি সরকারি মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট করলেন স্বাস্থ্যসচিব। পার্ক সার্কাস ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল, এসএসকেএম, কলকাতা মেডিক্যাল কলেজ, শিয়ালদহ এনআরএস মেডিক্যাল কলেজ, বেলগাছিয়া আরজি কর মেডিক্যাল কলেজ-সহ সব হাসপাতালেই চলে সারপ্রাইজ ভিজিট। রাত সাড়ে ১২টা থেকে রাত ২.৩০ পর্যন্ত এই সারপ্রাইজ ভিজিট চলে।

সূত্রের খবর, স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম প্রথমে পার্ক সার্কাস ন্যাশনাল মেডিক্যাল কলেজ বা চিত্তরঞ্জন হাসপাতালে ঢোকেন। তাঁর সঙ্গে কোনও নিরাপত্তারক্ষী বা নীল বাতির গাড়ি ছিল না। হাসপাতাল কর্তৃপক্ষের কেউ জানতে পারেননি।

সরকারি হাসপাতাল নিয়ে বড় নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর কথায়, ‘কলকাতার সব সরকারি হাসপাতালগুলিতে নজরদারি করতে হবে, চালু করতে হবে সারপ্রাইজ ভিজিট। প্রতিটা মানুষের পরিষেবা পেতে যাতে কোনও সমস্যা না হয় সেটা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে আমিও সারপ্রাইজ ভিজিট করব। বিধায়কেরাও জেলায় জেলায় হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করবেন।’

পাশাপাশি তিনি এও জানান, শীঘ্রই কেন্দ্রীয় প্রকল্পগুলির কাজ শুরু করতে হবে। কোনও ঢিলেঢালা চলবে না। ৪১ টি দফতরের সচিবদের নিয়ে বৈঠকের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এক মাসের মধ্যেই বিভিন্ন দফতরের বাজেট প্রস্তুত করতে হবে বলেও জানান। স্বাস্থ্য ও শিক্ষা- দুই মূল পরিষেবাই মুখ্যমন্ত্রীর নজরে। শুভেন্দু অধিকারী নিজে বলেন, ‘আমি একদিন স্বাস্থ্য দফতরে যাব ও একদিন শিক্ষা দফতরে যাব। দফতরগুলিতে গিয়েই পর্যালোচনা করব।  টালিগঞ্জের সমস্যা মেটাতে হবে। সবার সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়ে নিতে হবে।’ মুখ্যমন্ত্রীর কথায়, ‘এর আগে দেখা গিয়েছে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরে নিয়ম মেনে টেন্ডার করা হয়নি। এবার নিয়ম মেনে টেন্ডার করতে হবে। সরকারি যা নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী টেন্ডার হবে।’

বাংলা খবর/ খবর/কলকাতা/

Surprise visit in hospitals: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বড় পদক্ষেপ! গভীর রাতে কলকাতার পাঁচটি সরকারি হাসপাতালে ‘সারপ্রাইজ ভিজিট’ করলেন স্বাস্থ্যসচিব, চলল পরিদর্শন

Previous post

ইডেনে বিধ্বংসী ইনিংসেই সর্বকালীন রেকর্ড গড়লেন কেকেআর ওপেনার ফিন অ্যালেন

Next post

WB HS Result 2026: মেধার কাছে অভাব ফেল! আর্থিক অনটনকে হারিয়ে উচ্চমাধ্যমিকে চোপড়ায় প্রথম মৌমিতা, অনুপ্রেরণা জোগাবে সংগ্রামের কাহিনী

Post Comment

You May Have Missed