প্ল্যাকার্ডে লেখা ‘তোমার মা কি সিঙ্গল?’, কী জবাব দিলেন প্রোটিয়া তারকা?
কেপটাউন: দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট চলছে। সেই টেস্টের তৃতীয় দিনেই এক মজাদার ঘটনা ঘটল। স্টেডিয়ামের গ্যালারি থেকে ক্রিকেটারদের জন্য প্রেমের বার্তা নতুন কিছু নয়। কিন্তু ক্রিকেটারের মায়ের জন্য প্রেমের বার্তা, এমনটা হয়ত এই প্রথম। যে ঘটনা ঘটল কেপটাউনে।
ম্য়াচে অস্ট্রেলিয়ার ব্যাটিং চলছিল তখন। গেরাল্ড কোয়েৎজের ওভারে কুপার কনোলি ও মিচেল স্টার্ক সেই সময়ে ব্যাটিং করছিলেন। সেই সময়ে এক দর্শকের ওপর টেলিভিশন ক্যামেরা ফোকাস করেছিল। সেই সময়ে প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘রায়ান রিকেলটন, তোমার মা কি সিঙ্গেল?’ ভক্তের এমন বার্তার ব্যাপারে রিকেলটনের শুরুতে কোনও ধারণাই ছিল না। তবে নিউল্যান্ডসের জায়ান্ট স্ক্রিনে যখন সেই দর্শক ও তার অদ্ভুত ব্যানারটি দেখানো হয়, তখন তার সতীর্থরা দ্রুতই সেই বিষয়টির দৃষ্টি আকর্ষণ করেন। বার্তাটি দেখানোর সময় সেই ভক্ত ক্যামেরার দিকে তাকিয়ে ‘ফ্লায়িং কিস’ ও ছুড়ে দেন, যা এই মুহূর্তকে আরও বেশি বিনোদনমূলক করে তোলে।
South African fans have absolutely ZERO fear 😭😭 Bro really looked at Ryan Rickelton and asked him if his mom was single. 💀 The confidence to ask an international cricketer something like that in front of everyone is CRAZY. South African crowd banter is genuinely in a league of its own. 😂 https://t.co/5ozYN5A2mr
— Nervous90s (@Nrvs90s) October 29, 2026
দক্ষিণ আফ্রিকান এই ক্রিকেটার মাথা নেড়ে প্রতিক্রিয়া জানান, যদিও তিনি তার মৃদু হাসিটি চেপে রাখতে পারেননি। এই মজার ঘটনাটি দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় ও ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে। রিকেলটন ব্যাট হাতে ৮৩ বলে ৪২ রানের অবদান রাখেন। অস্ট্রেলিয়ার আমন্ত্রণে আগে ব্যাট করতে নেমে প্রোটিয়ারা ৩২৯ রান তুলতে সক্ষম হয়।
রেকর্ড গড়লেন ওমরজাই
জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ওমরজ়াই যখন ব্যাট করতে নামেন, তখন আফগানিস্তানের স্কোর পাঁচ রানের বিনিময়ে চার উইকেট। জিম্বাবোয়ের বোলাররা নতুন বলে আগুন ঝরাচ্ছেন। এই পরিস্থিতি থেকেই পাল্টা আক্রমণ চালান ওমরজ়াই। ৫০ বলে ১১৬ রান করেন তিনি। এটাই আন্তর্জাতিক টি-২০-তে ছয় বা তাঁর নীচে নেমে কোনও ব্যাটারের খেলা সর্বাধিক রানের ইনিংস। শেষের দিকে রশিদ খানও ছয় বলে ২৫ রানের ইনিংস খেলে আফগানিস্তানকে ২২১ রান তুলতে সাহায্য করেন।
Post Comment