WB Assembly Election 2026: শান্তিপুরে ভোট কর্মীদের পোস্টাল ব্যালটে ভোটদান, তীব্র গরম উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা! প্রশাসনিক ব্যস্ততা তুঙ্গে

WB Assembly Election 2026: শান্তিপুরে ভোট কর্মীদের পোস্টাল ব্যালটে ভোটদান, তীব্র গরম উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা! প্রশাসনিক ব্যস্ততা তুঙ্গে

Last Updated:

WB Assembly Election 2026: গরমে নাজেহাল দশা, তবুও গণতান্ত্রিক কর্তব্যে অবিচল নদিয়ার ভোট কর্মীরা। পোস্টাল ব্যালটে প্রথমবার লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে নতুন অভিজ্ঞতা পেলেন ভোট কর্মীরা। মোট ১২৭৫ জন ভোট কর্মী ভোট দেবেন পোস্টাল ব্যালটে।

লাইনে দাঁড়িয়ে পোস্টাল ব্যালটে ভোচট দিলেন ভোট কর্মীরা (প্রতীকী ছবি)
লাইনে দাঁড়িয়ে পোস্টাল ব্যালটে ভোচট দিলেন ভোট কর্মীরা (প্রতীকী ছবি)

রঞ্জিত সরকার, নদিয়া:  তীব্র গরম উপেক্ষা করে নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়া বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ভোট দিলেন শতাধিক ভোট কর্মী। পোস্টাল ব্যালটের দীর্ঘ লাইন। রবিবার নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়া বালিকা বিদ্যালয়ে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। তবে এই ভোট সাধারণ নাগরিকদের জন্য নয়। আসন্ন নির্বাচনে কাজে নিযুক্ত ভোট কর্মীদের জন্য।

সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হয় পোস্টাল ব্যালটের মাধ্যমে। প্রশাসন সূত্রে খবর, এই ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে টানা দুদিন। প্রথম দিনে ভোট করানো হচ্ছে দুটি ধাপে। মোট ১২৭৫ জন ভোট কর্মী ভোট দেবেন পোস্টাল ব্যালটে। শুধুমাত্র শান্তিপুর বিধানসভায় যে সমস্ত ভোট কর্মীরা ভোটের কাজ করবেন, তাঁদেরই বিশেষ প্রশিক্ষণ এবং ব্যালোটে ভোট দেওয়ার প্রক্রিয়া এদিন থেকে শুরু হয়েছে।

আগামীকাল সোমবার পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ প্রক্রিয়া এবং প্রশিক্ষণ শিবির। রানাঘাট মহকুমা অঞ্চলে মোট চারটি জায়গাতে চলছে ভোট গ্রহণ। গরমে দাঁড়িয়ে থাকতে অনেকটাই অস্বস্তি বোধ করেন ভোট কর্মীরা। সময়মতো ভোট গ্রহণ শুরু না হওয়াতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ভোট কর্মীরা।

অপরদিকে শান্তিপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক জানান সমস্ত বিষয় বিবেচনা করে সঠিক সময় চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। রয়েছে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর চূড়ান্ত তৎপরতা। সবমিলিয়ে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই প্রশাসনিত ব্যস্ততা তুঙ্গে উঠছে। ভোটককর্মী থেকে নিরাপত্তা কর্মী, স্থানীয় প্রশআসন সকলে শেষ মুহূর্তের কাজ সেরে নিচ্ছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/নদিয়া/

WB Assembly Election 2026: শান্তিপুরে ভোট কর্মীদের পোস্টাল ব্যালটে ভোটদান, তীব্র গরম উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা! প্রশাসনিক ব্যস্ততা তুঙ্গে

Previous post

IMD Weather Update সোমবারের মধ্যে কলকাতার পারদ ৩৬ ডিগ্রির বেশি! দক্ষিণের জেলায় বৃষ্টির সম্ভাবনা

Next post

নিষিদ্ধ স্যাটেলাইট ফোন নিয়ে প্রবেশ, শ্রীনগর বিমানবন্দরে আটক আমেরিকার দুই নাগরিক, তদন্তে পুলিশ

Post Comment

You May Have Missed