স্যামসন, শ্রেয়সের দুরন্ত ব্যাটিংয়ে বিরাট রান তাড়া করে কিউয়িদের হারাল ভারত

ক্রাইস্টচার্চ: লক্ষ্য ছিল ২২৬ রান। সেই বিরাট লক্ষ্যে বেশ সহজেই পৌঁছে গেল ভারতীয় দল। দুই বল বাকি থাকতেই চার উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে এগিয়েও গেল ভারত (IND vs NZ)। ম্যাচ শেষ ওভারে শেষ হলেও, দলের জয়ের পথটা শুরুর দিকে নিজের ইনিংসেই সুগম করে দিয়েছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। ওপেনিংয়ে নেমে অনবদ্য অর্ধশতরান হাঁকান তিনি। শেষটা করেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এবং নমন ধীর (Naman Dhir)। ম্যাচ ফিনিশ করে মাঠ ছাড়তে না পারলেও, শ্রেয়স যখন ৪২ রানে সাজঘরে ফেরেন ততক্ষণে ভারত জয়ের দোরগোড়ায়। কিন্তু শ্রেয়স আউট হলেও নমন ধীর শেষ অবধি টিকে থাকেন। ১৫ বলে ৪২ রানে অপরাজিত থাকেন তিনি।  

Post Comment

You May Have Missed