Kalbaisakhi Storm: মেখলিগঞ্জের বুকে কালবৈশাখীর তাণ্ডব! গাছ ভেঙে অবরুদ্ধ রাস্তা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিপাকে মানুষ

Kalbaisakhi Storm: মেখলিগঞ্জের বুকে কালবৈশাখীর তাণ্ডব! গাছ ভেঙে অবরুদ্ধ রাস্তা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিপাকে মানুষ

Last Updated:

Kalbaisakhi Storm: শুক্রবারের পর শনিবার রাতেও মেখলিগঞ্জের বিস্তীর্ণ এলাকায় ঝড়বৃষ্টি হয়। এর জেরে কোথাও গাছ ভেঙে পড়ে, কোথাও আবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড মেখলিগঞ্জ
কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড মেখলিগঞ্জ

মেখলিগঞ্জ, কোচবিহারঃ ভরা গ্রীষ্মে কোচবিহারে খেল দেখাচ্ছে ঝড়বৃষ্টি। শুক্রবারের পর শনিবারেও মেখলিগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব চলেছে। এর জেরে কোথাও ভেঙে পড়ে গাছ, কোথাও আবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে ডুবে যায় এলাকা।

শনিবার রাতে মেখলিগঞ্জে প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়। এর জেরে ব্লকের বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত হয়ে পড়ে। প্রবল দমকা হাওয়া এবং ভারী বৃষ্টির জেরে একাধিক জায়গায় গাছ ভেঙে রাস্তার উপর পড়ে যায়। ফলে রাস্তার একাংশ অবরুদ্ধ হয়ে যান চলাচল ব্যাপকভাবে প্রভাবিত হয়।

সেই সঙ্গেই জানা গিয়েছে, মেখলিগঞ্জ ব্লকের বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে সেখানে নেমে আসে অন্ধকার। জামালদহ গ্রাম পঞ্চায়েত এলাকায় সবচেয়ে বেশি সমস্যা দেখা দেয় বলে খবর।

এই বিষয়ে স্থানীয়দের অভিযোগ, বহু গ্রামীণ রাস্তায় গাছ ভেঙে পড়ে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। সেই সঙ্গেই রাতভর বিদ্যুৎ সংযোগ না থাকায় ব্যাপক ভোগান্তির মুখে পড়েছে সাধারণ মানুষ।

এদিকে আজও কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস আছে কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। মঙ্গলবার ঝড়বৃষ্টির দাপট খানিক কমলেও বুধবার থেকে আবারও আবহাওয়ার অবনতি হতে পারে বলে জানা গিয়েছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Kalbaisakhi Storm: মেখলিগঞ্জের বুকে কালবৈশাখীর তাণ্ডব! গাছ ভেঙে অবরুদ্ধ রাস্তা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিপাকে মানুষ

Previous post

Coriander Cultivation: বাজার থেকে আর কিনতে হবে না! বাড়িতে টবেই চাষ করতে পারেন ধনেপাতা, জানুন সহজ পদ্ধতি

Next post

Surprise visit in hospitals: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বড় পদক্ষেপ! গভীর রাতে কলকাতার পাঁচটি সরকারি হাসপাতালে ‘সারপ্রাইজ ভিজিট’ করলেন স্বাস্থ্যসচিব, চলল পরিদর্শন

Post Comment

You May Have Missed