South 24 Parganas News: কৃষকের ‘পেটে লাথি’ মারল শত্রুরা, রাতারাতি শুকিয়ে গেল তরতাজা পানের বরজ! বিরাট বিপদের মুখে গোটা পরিবার
Last Updated:
South 24 Parganas News: সাগরে এক কৃষকের পানের বরজে রহস্যজনকভাবে গাছ শুকিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কারণ খুঁজতে গিয়ে দেখা যায়, একাধিক পান গাছের গোড়া কেটে দেওয়া হয়েছে। ঘটনায় বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষক গণেশ চন্দ্র দাস। তাঁর অভিযোগ, পরিকল্পনা করেই এই ক্ষতি করা হয়েছে।
সাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: তরতাজা পানের বরজে হঠাৎ শুকিয়ে গেল পানের পাতা। কারণ খুঁজতে গিয়ে কৃষক দেখলেন পান গাছের গোড়া থেকে কেটে দিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনায় মাথায় হাত পড়েছে সাগরের এক কৃষক গণেশ চন্দ্র দাসের। ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। এই ঘটনার কথা জানতে পেরে স্থানীয়রা সেখানে এসে জড়ো হন।
গণেশ চন্দ্র দাসের ২ টি পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে একবার পানের বরজে আগুন লাগিয়ে দেওয়ার মত ঘটনা ঘটেছিল বলে জানা গিয়েছে। এ নিয়ে গণেশ চন্দ্র দাসের প্রতিবেশী ননী গোপাল প্রামাণিক জানিয়েছেন, গণেশ চন্দ্র দাস ঘটনার কথা জানাতে তাঁরা এসেছিলেন। এই ঘটনার প্রতিকার চেয়েছেন তাঁরা। কারা এমন কাজ করল তা তদন্ত করে বের করতে থানায় দারস্থ হয়েছেন গণেশ চন্দ্র দাস।
এভাবে হিংসার জেরে ক্ষতি করা ঠিক নয় বলে জানিয়েছেন তিনি। এই ঘটনায় থানায় অভিযোগ জানানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পিছনে কারা জড়িত রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। এর আগে কারা পানের বরজে আগুন লাগিয়েছিল সেই বিষয়টিও জানার চেষ্টা করছে পুলিশ। এই অনভিপ্রেত ঘটনা ঘটায় মর্মাহত গ্রামের বাসিন্দারাও।
South Twenty Four Parganas,West Bengal
South 24 Parganas News: কৃষকের ‘পেটে লাথি’ মারল শত্রুরা, রাতারাতি শুকিয়ে গেল তরতাজা পানের বরজ! বিরাট বিপদের মুখে গোটা পরিবার




Post Comment