কালও ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে, কোথায় দাঁড়িয়ে নিম্নচাপ অক্ষরেখা ? এল IMD-র আপডেট

কালও ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে, কোথায় দাঁড়িয়ে নিম্নচাপ অক্ষরেখা ? এল IMD-র আপডেট

কলকাতা: হাওয়া অফিসের পূর্বাভাস মেনেই তুমুল ঝড়-বৃষ্টি হয়েছে এদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। তবে কালও থাকছে হলুদ সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের ৯ জেলায় ঝড় ও বৃষ্টির আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন, প্রবল বর্ষণ ও ঝড়ে বিপর্যস্ত কলকাতা ! শহরের কোন রাস্তাগুলিতে গাছ পড়ে বিপর্যস্ত যান চলাচল ?

একটি নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে মধ্য পাকিস্তানের উপর, অবস্থানকারী ঘূর্ণাবর্ত থেকে রাজস্থান ও মধ্যপ্রদেশ ও উত্তর ছত্তিশগড় অতিক্রম করে, অভ্যন্তরীণ ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উচ্চতায় অবস্থান করছে। পশ্চিমী বায়ুপ্রবাহে, অবস্থিত নিম্নচাপ অক্ষরেখাটি, যার অক্ষ সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি উচ্চতায় এবং আনুমানিক ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ বরাবর ২১ ডিগ্রি উত্তর অক্ষাংশের উত্তরে অবস্থান করছে, এখনও বজায় রয়েছে।

আইএমডি সূত্রে খবর, আগামীকাল দক্ষিণবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। তবে হলুদ সতর্কতা রয়েছে, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে।

Previous post

South 24 Parganas News: কৃষকের ‘পেটে লাথি’ মারল শত্রুরা, রাতারাতি শুকিয়ে গেল তরতাজা পানের বরজ! বিরাট বিপদের মুখে গোটা পরিবার

Next post

West Medinipur News: অবসরের পর নয়া নজির প্রাক্তন বনকর্তার, রেডিওতে ৫৫০ ঘণ্টার লাইভ সম্প্রচারে রেকর্ড! জঙ্গল রক্ষার নিঃস্বার্থ লড়াই

Post Comment

You May Have Missed