জয়ের ধারা বজায় রাখতে মরিয়া শ্রেয়সরা, ক্রাইস্টচার্চে আজ প্রত্যাঘাত চাইছে কিউয়ি শিবির

ক্রাইস্টচার্চ: প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারেননি। এরমধ্য়েই আবার ডান উরুর পেশিতে টান পড়ার জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ থেকে ছিটকে গেছেন ঈশান কিষাণ। আজ হ্য়াগলি ওভালে দ্বিতীয় ম্যাচে তাই এই বাঁহাতি তারকা ব্যাটারকে দলে পাওয়া যাবে না। তাই উইনিং কম্বিনেশন ভাঙতেই হবে গৌতম গম্ভীরকে। আপাতত অনেকগুলো সম্ভাবনার কথাই উঠে আসছে। 

প্রথম ম্য়াচে ওপেনিং জুটি স্যামসন ও অভিষেক ভালই খেলেছে। স্যামসন তো অর্ধশতরানের ইনিংসও খেলেছেন। তিলক বর্মাকে তিন নম্বরে নামানো হয়েছিল। ফলে ভারত চাইলে টপ অর্ডারের প্রথম ৩ জনকে অপরিবর্তিত রেখে মিডল অর্ডার শক্তিশালী করতে শিবম দুবেকে একাদশে অন্তর্ভুক্ত করতে পারে। আবার ১৫ বছর বয়সি বিস্ময় কিশোর বৈভব সূর্যবংশীকে খেলানোর সম্ভাবনাও বেশ জোরালো। যা নিয়ে ইঙ্গিত দিয়েছেন ব্যাটিং কোচ সিতাংশু কোটাকও। যদি বৈভব খেলে, তাহলে স্যামসনকে তিনে নেমে যেতে হবে। ঈশান কিষাণের পরিবর্তে কুমার কুশাগ্রকে দলে নেওয়া হয়েছে, কিন্তু তাঁর একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। 

নিউজিল্য়ান্ড প্রথম ম্য়াচ হারলেও ওপেনিংয়ে তাঁদের দারুণ শুরু করেছিলেন অ্য়ালেন ও সেইফার্ট জুটি। দ্বিতীয়জন তো অপরাজিত অর্ধশতরান হাঁকিয়েছিলেন। যদিও ম্য়াচ জেতাতে পারেননি। কিন্তু কিউয়ি ব্যাটিং লাইন আপ প্রথম ম্য়াচে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিলেন ভারতের বোলিং লাইন আপকে। হ্যাগলি ওভারে আগের ম্য়াচে এত রান উঠেছে। আজও ঠিক তেমনই সম্ভাবনা বেশি। ছোট মাঠ হওয়ায় ব্য়াটারদের জন্য সুবিধে।

আজ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্য়াচে ভারতের মুখোমুখি কারা?

পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্য়াচে আজ ভারত-নিউজিল্য়ান্ড মুখোমুখি। ভারত ১-০ তে এগিয়ে আছে।

কোথায় হবে ভারত বনাম নিউজিল্য়ান্ডের দ্বৈরথ?

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ভারত-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টােয়েন্টি ম্য়াচটি হবে।

কখন শুরু হবে ভারত বনাম নিউজিল্য়ান্ড দ্বিতীয় টি-টোয়েন্টির লড়াই?

আজ ২৪ অক্টোবর, শনিবার ম্য়াচটি শুরু হবে ভারতীয় সময় দুপুর ১২.৩০ থেকে, তার ৩০ মিনিট আগে টস হবে।

কোথায় দেখবেন ভারত বনাম নিউজিল্য়ান্ড ম্যাচ?

ভারত বনাম নিউজিল্য়ান্ডের টি-টোয়েন্টি সিরিজের ম্য়াচগুলো দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে।

অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?

টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। সোনি লিভ অ্যাপ ও ওয়েবসাইটে দেখা যাবে ভারত বনাম নিউজিল্য়ান্ড টি-টোয়েন্টি সিরিজ।

Previous post

আমেরিকায় FBI- এর জালে আরেক মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার, নাম জড়িয়েছিল কংগ্রেস নেতা খুনের ঘটনায়

Next post

Durga Puja 2026: পুজোয় যাত্রী সংখ্যায় রেকর্ড শিয়ালদহ ডিভিশনে, ভিড়ের নিরিখে টেক্কা দিল কোন স্টেশন?

Post Comment

You May Have Missed