Rituparno Ghosh: অভিনেতার শরীরে ফুটে উঠল নারী রূপ, তুলির টানে যেন জীবন্ত ‘চিত্রাঙ্গদা’! পরিচালক ঋতুপর্ণ ঘোষের প্রতি অভিনব শ্রদ্ধাজ্ঞাপন
Last Updated:
Rituparno Ghosh: পুরুষের শরীরে নারীর অবয়ব ফুটিয়ে তুলে প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা জানালেন আসানসোলের অভিনেতা সুমন চৌধুরী। চিত্রাঙ্গদার আদলে স্থিরচিত্রে ভাঙলেন বৈষম্যের গণ্ডি। তাঁর এই অভিনব কাজ সাংস্কৃতিক মহলে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।
আসানসোল, পশ্চিম বর্ধমান: পুরুষের শরীরে নারীর রূপ। তবে এটা স্রেফ সাজবদল বা থিয়েটারের অভিনয় নয়। নিজের ভেতরের সত্তা আর অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াই। সমাজ লিঙ্গ নিয়ে যে গণ্ডি টেনে দেয়, সেই গন্ডিকে অতিক্রম করার কথা বারবার মনে করিয়েছে রবীন্দ্রনাথের ‘চিত্রাঙ্গদা’। পরিচালক ঋতুপর্ণ ঘোষ চিত্রাঙ্গদা নিয়ে নিজস্ব ভাবনায় একটি ছবি তৈরি করেন।

Post Comment