সত্যিই তাঁকে চিনতেন না আমির খান? সোনম ওয়াংচুক বললেন, ‘শর্টটার্ম মেমরি লস হয়ত’
নয়াদিল্লি: NEET আন্দোলনে তিনি তখন অনশনরত। পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ থেকে তাবড় তারা। সেই আবহে বিতর্ক উস্কে দিয়েছিলেন বলিউড অভিনেতা আমির খান। জানিয়েছিলেন, ‘থ্রি ইডিয়টস’ ছবিতে অভিনয় করার সময়ও সোনম ওয়াংচুককে চিনতেন না তিনি। অথচ সোনমের জীবনের উপর ভিত্তি করেই আমির অভিনীত ‘ব়্যাঞ্চো’ চরিত্রেটির নির্মাণ বলে সর্বজনবিদিত। এতদিন পর সেই নিয়ে প্রতিক্রিয়া জানালেন সোনম। বুদ্ধিদীপ্ত উত্তরে কার্যত খোঁচাই দিলেন আমিরকে। (Sonam Wangchuk)
ইউটিউবার প্রখর গুপ্তের সঙ্গে কথোপকথন চলাকালীন আমিরের ওই মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হয় সোনমের। সেখানে আমির অভিনীত ‘গজনী’র প্রসঙ্গ টানেন তিনি। ছবিতে আমির ‘শর্টটার্ম মেমরি লসে’ ভোগা রোগীর চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁকে ভুলে যাওয়ার ক্ষেত্রে ওই ছবি এবং চরিত্রের সংযোগ থাকতে পারে বলেই আমিরকে খোঁচা দিলেন সোনম। (Aamir Khan)
আরও পড়ুন: NDA-তে বোঝাপড়ায় ফাটল? প্রকাশ্যে পরস্পরকে আক্রমণ, একে অপরের পদত্যাগ চাইছেন দুই কেন্দ্রীয় মন্ত্রী
আমিরের সঙ্গে সোনমের সাক্ষাতের ভিডিও-ও রয়েছে সমাজমাধ্যমে। ‘থ্রি ইডিয়টসে’র আগেরই ভিডিও সেটি। সেই নিয়ে সোনম বলেন, “উনি যখন বললেন আমাকে চিনতেন না, সেই সময়ই ভিডিওটি সামনে চলে আসে, যাতে উনি ‘গজনী’র চরিত্রের মতো সেজে আমার বক্তৃতা শুনছিলেন। ‘গজনী’র আউটফিটে ছিলেন বলে হয় শর্টটার্ম মেমরি লস হয়েছিল ওঁর। ১৫ মিনিটে ভুলে গিয়ে থাকবেন। আমি একটুও অবাক হইনি। বেশ ভাল আলাপচারিতা হয়েছিল ওঁর সঙ্গে।”
আরও পড়ুন: হিন্দুরাষ্ট্রে কি মুসলিমদের জায়গা হবে না? আমেরিকায় দাঁড়িয়ে অবস্থান জানালেন RSS প্রধান মোহন ভাগবত
২০০৮ সালে মুক্তি পায় আমির অভিনীত ‘গজনী’। ২০০৯ সালে মুক্তি পায় ‘থ্রি ইডিয়টস’। ‘থ্রি ইডিয়টস’ ছবিটি সোনমের জীবনের উপর ভিত্তি করে বানানো বলে জানা যায় সেই সময়ই। তাই ওই ছবিতে অভিনয় করার সময়ও সোনমকে চিনতেন না বলে যে দাবি করেন আমির, তা নিয়ে বিতর্ক বাধে। সোনম জানিয়েছেন, আমিরের সঙ্গে গভীর আলোচনা হয় তাঁর। তাহলে আমির কেন তাঁকে চিনতেন না বললেন? সোমের জবাব, “আমরা তো শুনেছি যে উনি চরিত্রের ভিতর ঢুকে যান। হতে পারে এতটাই ঢুকে গিয়েছিলেন যে অ্যাওয়ার্ড ফাংশনে এসে, আমাকে অ্যাওয়ার্ড নিতে দেখেও ভুলে গিয়েছেন। নয়ত আমাদের অনেক গভীর আলোচনা হয়। একাধিক বিষয়ে কথা হয় ওঁর সঙ্গে।”
‘থ্রি ইডিয়টস’কে নিজের জীবনী বলতে চান না সোনম। তবে তাঁর দাবি, আমিরের সঙ্গে যে আলাপচারিতা হয়েছিল তাঁর, তাতে বেশ কিছু বিষয় উঠে আসে। ছবিতে সেই আলোচনার বেশ প্রভাব রয়েছে বলে মত তাঁর। সোনম বলেন, “উনি হয়ত ছবিতে বিষয়গুলি এমন ভাবে রেখেছিলেন, যাতে চিত্রনাট্যকার, পরিচালকরা হয়ত বুঝতে পারেননি আইডিয়া কোথা থেকে এল, কার সঙ্গে কথা বলেছেন উনি। আমার কিছু যায় আসে না। ওসব ছেড়ে দিন।” এর আগে আমির যদিও জানান, তাঁর অভিনীত চরিত্রটি সোনমের দ্বারা অনুপ্রাণিত নয়।
CM Suvendu Adhikari | “অভিযান আমরা থামাব, ভাবার কারণ নেই…”, TRDA নিয়ে বার্তা মুখ্য়মন্ত্রীর
Post Comment