North Dinajpur News: হেলমেট না থাকলেই সর্বনাশ! রায়গঞ্জে অ্যাকশনে ট্রাফিক পুলিশ, চলল বিশেষ অভিযান

North Dinajpur News: হেলমেট না থাকলেই সর্বনাশ! রায়গঞ্জে অ্যাকশনে ট্রাফিক পুলিশ, চলল বিশেষ অভিযান

Last Updated:

North Dinajpur News: বিগত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে ট্রাফিক পুলিশকে অ্যাকশনে দেখা যাচ্ছে। এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বিশেষ নজরদারি অভিযান চালানো হল।

রায়গঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান
রায়গঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান

রায়গঞ্জ, উত্তর দিনাজপুরঃ উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অ্যাকশনে ট্রাফিক পুলিশ। শহরের সড়ক নিরাপত্তা আরও জোরদার করতে বিশেষ নজরদারি অভিযান চালানো হল। ব্যস্ততম শিলিগুড়ি মোড়ে দেখা গেল এই ছবি।

রবিবার দুপুরে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে ট্রাফিক পুলিশের তরফে এই অভিযান চালানো হয়। বাইক আরোহীদের দাঁড় করিয়ে হেলমেট এবং প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা করেন তাঁরা। যে সকল বাইক আরোহীদের মাথায় হেলমেট ছিল না, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে জরিমানা করা হয়।

এখানেই শেষ নয়! এদিনের অভিযানে ট্রাফিক পুলিশের তরফ থেকে বাইক আরোহীদের হেলমেট ব্যবহারের গুরুত্ব সম্বন্ধেও সচেতন করা হয়। তাঁরা স্পষ্ট বলেন, সড়ক দুর্ঘটনায় প্রাণহানি রোধের ক্ষেত্রে হেলমেট ব্যবহার করা ভীষণ জরুরি। আইন মেনে চলার পাশাপাশি একজন বাইক আরোহীর সুরক্ষার অন্যতম হাতিয়ার হেলমেট।

অন্যদিকে এদিন শিলিগুড়ি মোড়ে ট্রাফিক পুলিশের এই বিশেষ নজরদারি অভিযান সাধারণ মানুষের নজর কেড়ে নেয়। পথচারীদের একাংশ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁরা বলেন, সঠিক নিয়ম মেনে চললে দুর্ঘটনা অনেকটাই কমানো সম্ভব।

প্রসঙ্গত, বিগত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে ট্রাফিক পুলিশকে অ্যাকশনে দেখা যাচ্ছে। এবার রায়গঞ্জে বিশেষ নজরদারি অভিযান চালানো হল। তাঁদের এই উদ্যোগে খুশি পথচারীদের একাংশ।

Previous post

East Medinipur News: প্রশাসনের কড়াকড়িতে হেলমেট বিক্রেতাদের কপালে বাম্পার লটারি, দেদার বিকোচ্ছে টু-হুইলারের সুরক্ষা কবচ! শেষ কয়েকদিনে রেকর্ড ব্যবসা

Next post

এক ধাক্কায় অনেকটা বাড়ল রুপোর দাম, সোনার দাম কত ? মাথায় হাত মধ্যবিত্তের

Post Comment

You May Have Missed