Indranil Sen Update: ১০০ কোটিরও বেশি টাকা..শেল কোম্পানি খুলে দেদার দুর্নীতি! ইন্দ্রনীল সেনকে এবার হেফাজতে নিতে চায় ইডি

Last Updated:

Indranil Sen Update: ইডির প্রাথমিক হিসাব অনুযায়ী, এই কথিত কেলেঙ্কারিতে ৫০-৬০ কোটি টাকার লেনদেন হতে পারে।

ইন্দ্রনীল সেনকে হেফাজতে চায় ইডি
ইন্দ্রনীল সেনকে হেফাজতে চায় ইডি

কলকাতা: দুর্গাপূজার প্রিভিউ শো এবং পাস বিক্রি সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেফতারের একদিন পরে, পশ্চিমবঙ্গের প্রাক্তন প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনকে বৃহস্পতিবার ১৩ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। সূত্রের খবর, পুলিশি হেফাজত শেষ হলেই ইন্দ্রনীল সেনকে হেফাজতে নেওয়ার আবেদনের প্রক্রিয়া শুরু করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ইডি৷

জানা গিয়েছে, ইডির নজরে ইন্দ্রনীল সেনের সেল কোম্পানি এবং গোটা দুর্নীতি করার ২৫ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ১০০ কোটি টাকার বেশি দুর্নীতি তথ্য ইতিমধ্যেই পেয়েছে ইডি সেই তথ্য আগেই লালবাজারকে দিয়েছিল ইডি। তবে এখন ইডির অনুমান ১০০ কোটি নয়, আরও বিপুল পরিমাণ টাকা দুর্নীতি করেছেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন।

তৃণমূল আমলে দুর্গা পুজোতেও দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে রিমান্ডে নেওয়ার প্রক্রিয়া শুরু করল ইডি। ইডি সূত্রে খবর নিজের দফতরের দুর্নীতির মাস্টারমাইন্ড প্রাক্তন মন্ত্রী নিজেই।

লালবাজার গোয়েন্দা শাখার পুলিশের হেফাজতের মেয়াদ শেষ হলেই আদালতের দ্বারস্থ হয়ে ইন্দ্রনীল সেনকে হেফাজতের নিতে চলেছে ইডি।

দুর্গাপূজার পাস এবং পর্যটন দফতরে বিপুল পরিমাণে দুর্নীতির মাস্টারমাইন্ড প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন নিজেই এমনটাই জানতে পেরেছে।

কী নিয়ে অভিযোগ ইন্দ্রনীলের বিরুদ্ধে?

ম্যাসআর্ট সোসাইটি নামক একটি সংস্থা, যার সঙ্গে ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী মধুচ্ছন্দা সেন যুক্ত ছিলেন বলে জানা যায়, সেই সংস্থা-সংশ্লিষ্ট কথিত অনিয়মের তদন্ত কলকাতা পুলিশ এবং ইডি আলাদাভাবে করছে।

‘ইন্দ্রনীল ও মমতা একই গাড়িতে’

ইন্দ্রনীল সেনের গ্রেফতারির পরে এই ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগসাজশের অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এবং দাবি করেছেন যে তাঁর অজান্তে এই কেলেঙ্কারি ঘটতে পারে না। শুভেন্দু বলেছিলেন, ‘‘ইন্দ্রনীল ও মমতা একই গাড়িতে যাতায়াত করতেন এবং একসঙ্গে গান গাইতেন৷”

Post Comment

You May Have Missed