কলকাতা, আসানসোল মিলিয়ে এই ৪ জায়গায় ED-র হানা

কলকাতা: ব্যাঙ্ক প্রতারণা মামলায় ভোর থেকে তল্লাশি অভিযানে নেমে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এদিন কলকাতা, আসানসোল মিলিয়ে ৪ জায়গায় চলছে তল্লাশি । কোহিনুর গ্রুপ নামে একটি সংস্থার বিরুদ্ধে কয়েকশো কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ প্রকাশ্যে উঠে এসেছে। 

আরও পড়ুন, পূর্ব বর্ধমানে বুদবুদে তরুণীর শ্লীলতাহানি, মেরে ওই তরুণীর বাবার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ

ব্যাঙ্ক থেকে কয়েকশো কোটি টাকা ঋণ নিয়ে বিভিন্ন ভুয়ো সংস্থার মাধ্যমে অর্থ অন্য জায়গায় পাঠানোর অভিযোগ। সেই মামলায় একাধিক চাটার্ড অ্যাকাউন্ট্যান্টের বাড়িতে তল্লাশি চলছে। উত্তরপাড়া, হাওড়া, লেকটাউন, আসানসোলে একযোগে অভিযান ED-র। হাওড়ার শিবপুরে চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট শচীন জৈনের বাড়িতে চলছে অভিযান। লেকটাউনে চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট অশোক সারোগির বাড়িতেও চলছে তল্লাশি।

Post Comment

You May Have Missed