North Dinajpur News: ‘ভালবাসা শেষ, আর সংসার সম্ভব নয়’! চিঠি লিখে ঘরছাড়া গৃহবধূ, তুমুল চাঞ্চল্য

North Dinajpur News: ‘ভালবাসা শেষ, আর সংসার সম্ভব নয়’! চিঠি লিখে ঘরছাড়া গৃহবধূ, তুমুল চাঞ্চল্য

Last Updated:

North Dinajpur News: জানা গিয়েছে, ওই গৃহবধূ ঘর ছাড়ার সিদ্ধান্তে অনড়। তাঁর অভিযোগ, রোজকার অপমান ও ঝগড়া ছাড়া স্বামীর বাড়িতে আর কোনও ভালবাসা নেই।

ওই গৃহবধূর পরিবারের তরফে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়
ওই গৃহবধূর পরিবারের তরফে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়

রায়গঞ্জ, উত্তর দিনাজপুরঃ একসময় ভালবেসে ঘর বেঁধেছিলেন। তবে ধীরে ধীরে সেই সম্পর্ক খারাপ হতে শুরু করে। তিক্ততা চরমে ওঠার পর চিঠি লিখে ঘর ছাড়লেন উত্তর দিনাজপুরের করণদিঘির এক গৃহবধূ। এই নিয়ে তুমুল চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

জানা গিয়েছে, করণদিঘির রসাখোয়া পঞ্চায়েতের মহেশপুর এলাকায় বাড়ি প্রদীপ পালের। তাঁর স্ত্রী লিপি দাস পালই চিঠি লিখে ঘর ছাড়েন। ওই গৃহবধূ চিঠিতে লেখেন, “ভালবেসে বিয়ে করেছিলাম। তবে সেই ভালবাসাই হয়তো ফুরিয়ে গিয়েছে। তোমার সঙ্গে আর ঘর করা সম্ভব না”।

গত শনিবার সকালে ঘুম থেকে উঠে এই চিঠি দেখতে পান প্রদীপ। এরপর পরিবারের লোকজন ও পুলিশ লিপির খোঁজ শুরু করেন। শেষমেষ রায়গঞ্জের রাসবিহারী মার্কেট এলাকায় তাঁর সন্ধান পাওয়া যায়। সেখানে তাঁকে নিতে এলে প্রকাশ্য রাস্তাতেই প্রদীপের সঙ্গে তাঁর হাতাহাতি শুরু হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। স্বামী-স্ত্রী দু’জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

তবে লিপি সংসার ছাড়ার সিদ্ধান্তে অনড়। তাঁর দাবি, রোজকার ঝগড়া ও অপমান ছাড়া প্রদীপের বাড়িতে আর কোনও ভালবাসা নেই। অন্যদিকে তাঁর পরিবারের তরফে আবার রায়গঞ্জ থানায় বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে প্রদীপ ও তাঁর দুই বোন তথা লিপির দুই ননদকে গ্রেফতার করে পুলিশ।

এই বিষয়ে পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে লিপির উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হত। এর আগে স্থানীয়ভাবে সালিশি সভা করা হয়। তবে তাতে কোনও সমাধান মেলেনি। বুধবার প্রদীপদের রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Post Comment

You May Have Missed