Nadia Medical College: নদিয়ায় মেডিক্যাল কলেজে ভয়ঙ্কর ঘটনা! হস্টেলের ঘরে পড়ুয়ার পচা-গলা দেহ! কী ঘটেছিল, ঘটনায় আতঙ্কে বাকি পড়ুয়ারাও
Last Updated:
Nadia Medical College: নদিয়ার জেএনএম হাসপাতাল ও মেডিক্যাল কলেজে ভয়ঙ্কর ঘটনা। কলেজের হস্টেলের ঘরে মিলল ফাইনাল ইয়ারের পড়ুয়ার দেহ।
রঞ্জিত সরকার, নদিয়া: নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতালের হস্টেল থেকে ডাক্তারি পড়ুয়ার মৃতদেহ উদ্ধার! বৃহস্পতিবার নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতালের জুনিয়র বয়েজ হস্টেলের ঘর থেকে ফাইনাল বর্ষের এক ছাত্রের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।
মৃত ছাত্রের নাম পুলক হালদার। কল্যাণী জেএনএম হাসপাতাল ও মেডিক্যাল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র পুলক। বাড়ি দক্ষিণ ২৪ পরগণার মগরাহাটের ধামুয়ায়। জানা গিয়েছে, ২০ ফেব্রুয়ারি হস্টেলের ক্যান্টিনে খেতে গিয়েছিল পুলক। তারপর থেকে ঘর থেকে বেরোননি পুলক। এমনকি ক্যান্টিনেও যাননি।
বৃহস্পতিবার দুপুরে পুলকের রুম থেকে পচা গন্ধ বের হয়। গন্ধ পেয়ে হস্টেলের ছাত্ররা হাসপাতাল ও কলেজ কর্তৃপক্ষকে খবর দেন। হাসপাতাল কর্তৃপক্ষ ও কল্যাণী থানার পুলিশ দরজা ভেঙে দেখতে পান বিছানায় মৃত অবস্থায় পড়ে রয়েছেন পুলক। পুলিশ দেহটি উদ্ধার করে এরপর।
জানা গিয়েছে, রুমে একাই থাকতেন পুলক। সামনের মাসে ৫ তারিখ থেকে পরীক্ষা শুরু ছিল তাঁর। তার আগেই মৃত্যু হল পুলকের। তবে কী কারণে মৃত্যু, তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে মৃতের বাড়িতে।
এদিকে, মুর্শিদাবাদের লালবাগ সদর ফেরীঘাটে নৌকা পারাপারের সময় ভাগীরথীতে তলিয়ে গেল স্করপিও গাড়ি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তবে কোনও প্রকারে গাড়ি থেকে বেড়িয়ে প্রাণে বাঁচেন চালক। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মুর্শিদাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী। নদীতে ডুবুরি নামিয়ে গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে। এই সদরঘাটে একইভাবে একাধিকবার নদীতে গাড়ি ডোবার ঘটনা ঘটেছে। প্রাণহানির ঘটনাও ঘটেছিল। তারপরেও নিরাপত্তার তোয়াক্কা না করে জীবনের ঝুঁকি নিয়ে অবাধে একাধিক গাড়ি নিয়ে নৌকা পারাপার করা হয় বলে অভিযোগ। তবে প্রশাসনের পক্ষ থেকে কোনও ব্যবস্থা না নেওয়া হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।
Kolkata,West Bengal




Post Comment