আগামীকালই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, কোন জেলায় কত ? রইল বিস্তারিত

আগামীকালই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, কোন জেলায় কত ? রইল বিস্তারিত

কলকাতা: ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। একদিকে SIR এর চূড়ান্ত তালিকা প্রকাশের অপেক্ষায় প্রহর গুণছে সাধারণ মানুষ থেকে সকল রাজনৈতিক দল। সেই সঙ্গেই ছাব্বিশের ভোটের নির্ঘণ্ট ঘোষণাও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এহেন পরিস্থিতির মাঝেই আগামীকালই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুন, মোদির খোলা চিঠি, পাল্টা ‘কটাক্ষ পত্র’ তৃণমূলের, “জয়ের সম্ভাবনা ক্ষীণ..” !

কোন এলাকায় কত কেন্দ্রীয় বাহিনী আসছে, দেখুন একনজরে :

কলকাতা ও পাশ্ববর্তী এলাকা

কলকাতা: ১২ কোম্পানি
বিধাননগর: ৪ কেন্দ্রীয় বাহিনী
হাওড়া গ্রামীণ: ৮ কোম্পানি
হাওড়া কমিশনারেট: ৭ কোম্পানি

দক্ষিণবঙ্গ

ব্যারাকপুর: ৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী 
বারাসাত পুলিশ জেলা: ৬ কোম্পানি
বনগাঁ পুলিশ জেলা: ৪ কোম্পানি
বসিরহাট পুলিশ জেলা: ৭ কোম্পানি 
বারুইপুর পুলিশ জেলা: ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ডায়মন্ড হারবার পুলিশ জেলা: ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
কৃষ্ণনগর পুলিশ জেলা: ৬ কোম্পানি
রানাঘাট পুলিশ জেলা: ৬ কোম্পানি 
পূর্ব বর্ধমান: ৮ কোম্পানি
আসানসোল-দুর্গাপুর কমিশনারেট: ৭ কোম্পানি
বাঁকুড়া: ৭ কোম্পানি
পুরুলিয়া: ৫ কোম্পানি
বীরভূম: ৭ কোম্পানি
পূর্ব মেদিনীপুর: ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী 
পশ্চিম মেদিনীপুর: ৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী 
মুর্শিদাবাদ পুলিশ জেলা: ৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
জঙ্গিপুর পুলিশ জেলা: ৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

উত্তরবঙ্গ

মালদা: ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
কোচবিহার: ৯ কোম্পানি
দার্জিলিং: ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
দার্জিলিং: ৬ কোম্পানি
 কালিম্পং: ৩ কোম্পানি
শিলিগুড়ি: ৩ কোম্পানি
আলিপুরদুয়ার: ৯ কোম্পানি
 জলপাইগুড়ি: ৭ কোম্পানি 
ইসলামপুর পুলিশ জেলা: ৫ কোম্পানি
রায়গঞ্জ পুলিশ জেলা: ৬ কোম্পানি 
দক্ষিণ দিনাজপুর: ১০ কোম্পানি

রাজ্যে এসে কী কাজ করবে কেন্দ্রীয় বাহিনী ?   চিঠিতে জানানো হয়েছে, এলাকাভিত্তিক টহল দেবে কেন্দ্রীয় বাহিনী। এর পাশাপাশি ভোটারদের আস্থা গড়ে তোলা হবে। ইভিএম ও স্ট্রংরুম পাহারা দেবে কেন্দ্রীয় বাহিনী। গণনাকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতের কাজ করবে এই বাহিনী। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। ঠিক পরদিনই ১লা মার্চ রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের একটি উচ্চ পর্যায়ের দল। সূত্রের মারফৎ জানা গিয়েছে, সব ডিইও, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের সঙ্গে সাক্ষাৎ করবে তারা।  সম্প্রতি বৈঠকের পর পশ্চিমবঙ্গ পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার জানিয়েছিলেন, ভোটের জন্য ৩৫ হাজার রাজ্য পুলিশ দেওয়া যাবে। বিশেষজ্ঞদের মতে, কত দফায় ভোট হবে ? মূলত তার ওপরেই নির্ভর করবে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন হবে। একুশের বিধানসভার ভোটে ৮ দফায় হয়েছিল পশ্চিমবঙ্গে। সেবার সর্বোচ্চ ১ হাজার ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন।   

Previous post

Nadia Medical College: নদিয়ায় মেডিক্যাল কলেজে ভয়ঙ্কর ঘটনা! হস্টেলের ঘরে পড়ুয়ার পচা-গলা দেহ! কী ঘটেছিল, ঘটনায় আতঙ্কে বাকি পড়ুয়ারাও

Next post

South 24 Parganas News: রাত গড়িয়ে শেষ হয় পুজো, প্রাচীন বাবা পঞ্চাননের ধুনো পোড়া দেখতেই উপচে পড়ে ভিড়

Post Comment

You May Have Missed