Debangshu Bhattacharya: ঝাঁঝালো আক্রমণ দেবাংশু ভট্টাচার্যের, বিস্ফোরক অভিযোগে দাবি করলেন তৃণমূলের সঙ্গে বিজেপি নয় বাংলায় লড়ছে…
দেবাংশুর অভিযোগ, মুর্শিদাবাদ-সহ বিভিন্ন জায়গায় তৃণমূল প্রার্থীদের ওপর হামলা চালানো হচ্ছে এবং সাধারণ ভোটারদের ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, যেসব বুথে তৃণমূলের প্রভাব বেশি, সেখানে ইচ্ছাকৃতভাবে ইভিএম মেশিনে গণ্ডগোল করে ভোটের গতি মন্থর করার চেষ্টা চলছে বলেও দাবি তাঁর। সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে, নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়েই বড় প্রশ্ন তুলে দেন তিনি। তাঁর কথায়, “এবার বিজেপি নয়, নির্বাচন লড়ছে নির্বাচন কমিশনই।”



Post Comment