পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মিউচুয়াল ফান্ডে পড়ে রয়েছে টাকা? কোথায় খুঁজে পাবেন আপনার হারানো সম্পদ

কলকাতা: অনেকেরই পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মেয়াদ উত্তীর্ণ ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড বা শেয়ারে টাকা পড়ে থাকে। চাকরি বদল, ঠিকানা বা ফোন নম্বর পরিবর্তন কিংবা দীর্ঘদিন বিনিয়োগের খোঁজ না রাখার কারণে জমা থাকা টাকার কথা ভুলে যান অনেকে। তবে সরকারি ও নিয়ন্ত্রক সংস্থার নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে এই ধরনের জমা পড়ে থাকা অর্থের খোঁজ পাওয়া সম্ভব।           

আরও পড়ুন: আজই কি ইরানে হামলা করতে চলেছে আমেরিকা? ট্রাম্পের খামখেয়ালি মন্তব্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা

১০ বছর বা তার বেশি সময় ধরে পড়ে থাক যোগ্য ব্যাঙ্ক আমানত রিজার্ভ ব্যাঙ্কের (RBI) Depositor Education and Awareness (DEA) Fund-এ স্থানান্তরিত হয়। RBI-এর UDGAM পোর্টালে একাধিক ব্যাঙ্কে পড়ে থাকা দাবি হীন আমানতের খোঁজ করা যায়। মিল পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যাঙ্কে যোগাযোগ করে পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ এবং প্রয়োজনীয় KYC নথি জমা দিয়ে দাবি জানাতে হবে। UDGAM সরাসরি টাকা ফেরত দেয় না।           

আগের SIP বা মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ খুঁজতে MFCentral পোর্টালের সাহায্য নেওয়া যায়। PAN, রেজিস্টার্ড যোগাযোগের তথ্য বা ফোলিও নম্বরের মাধ্যমে বিনিয়োগ শনাক্ত করা সম্ভব হতে পারে। এরপর সংশ্লিষ্ট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (AMC) বা রেজিস্ট্রার ও ট্রান্সফার এজেন্টের (RTA) সঙ্গে যোগাযোগ করে টাকা তোলা বা তথ্য সংশোধনের প্রক্রিয়া জানতে হবে।           

টানা সাত বছর দাবি হীন থাকা নির্দিষ্ট লভ্যাংশ ও সংশ্লিষ্ট শেয়ার Investor Education and Protection Fund Authority (IEPFA)-তে স্থানান্তরিত হতে পারে। IEPFA-র পোর্টালে বিনিয়োগকারীর নাম, সংস্থার নাম, PAN বা ফোলিও নম্বর দিয়ে খোঁজ করা যায়। যোগ্য বিনিয়োগকারী বা দাবিদারকে নির্ধারিত নিয়মে আবেদন করতে হবে।

আরও পড়ুন: ‘আরশোলা, ছারপোকা, দিমাগি নকশালরা করোনা ভাইরাস’, আক্রমণ মুখ্যমন্ত্রীর

চাকরি বদলের সময় আগের প্রভিডেন্ট ফান্ডের টাকা নজর এড়িয়ে যেতে পারে। EPFO-র মেম্বার পোর্টালে UAN ও প্রয়োজনীয় লগইন তথ্য দিয়ে পাসবুক পরীক্ষা করলে বিভিন্ন চাকরির সঙ্গে যুক্ত PF-এর বিবরণ দেখা যেতে পারে। প্রয়োজন অনুযায়ী পুরনো অ্যাকাউন্টের টাকা স্থানান্তর বা দাবি করার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে মনে রাখবেন, টাকা ফেরত পাওয়ার আগে সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে নিজের পরিচয় ও দাবির বৈধতা যাচাই করাতে হবে।

Previous post

আমি কাঁদলে ধারাবাহিকের TRP কমে যেত! মানুষ চায়, আমি প্রতিবাদ করি: সন্দীপ্তা সেন

Next post

Digital Life Certificate: আর ব্যাঙ্কের লম্বা লাইনে দাঁড়াতে হবে না, পেনশনভোগীরা এবার বাড়িতে বসেই জমা দিতে পারবেন লাইফ সার্টিফিকেট

Post Comment

You May Have Missed