West Bengal Election 2026: ভোটের লাইনে জওয়ানদের কোলে-কাঁধে ভর দিয়েই পৌঁছলেন প্রবীণরা! মন জিতল কেন্দ্রীয় বাহিনী, ধন্য ধন্য করছে খড়িবাড়ি

West Bengal Election 2026: ভোটের লাইনে জওয়ানদের কোলে-কাঁধে ভর দিয়েই পৌঁছলেন প্রবীণরা! মন জিতল কেন্দ্রীয় বাহিনী, ধন্য ধন্য করছে খড়িবাড়ি

Last Updated:

West Bengal Assembly Election 2026: ভোট মানেই শুধু কড়াকড়ি নয়, খড়িবাড়িতে দেখা গেল মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। হাওদাভিটা প্রাথমিক বিদ্যালয়ের বুথে অসুস্থ ও অক্ষম ভোটারদের সহায়তায় এগিয়ে এলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

+

কেন্দ্রীয় বাহিনী বৃদ্ধ ভোটারদের পৌঁছে দিচ্ছে বুথে

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: বিধানসভা নির্বাচনের দিন সাধারণত কড়া নিরাপত্তা ও নিয়মকানুনের জন্য পরিচিত হলেও, খড়িবাড়িতে এদিন দেখা গেল এক অন্য ছবি—মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। অসুস্থ, প্রবীণ এবং শারীরিকভাবে অসুবিধাগ্রস্ত ভোটারদের পাশে দাঁড়িয়ে তাদের ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

খড়িবাড়ির হাওদাভিটা প্রাথমিক বিদ্যালয়ের ২৭/৯০ নম্বর বুথে সকাল থেকেই এই দৃশ্য নজরে আসে। অনেক বয়স্ক ভোটার, যারা একা হেঁটে বুথে পৌঁছতে পারছিলেন না, তাদের কখনও কোলে তুলে, আবার কখনও কাঁধে ভর দিয়ে বা হাত ধরে ধীরে ধীরে নিয়ে যেতে দেখা যায় জওয়ানদের। শুধু তাই নয়, লাইনে দাঁড়ানোর ক্ষেত্রেও তাদের বিশেষ সাহায্য করতে দেখা যায়, যাতে তারা নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি এই মানবিক ভূমিকা ভোটারদের মনে আলাদা ছাপ ফেলেছে।

অনেকেই জানান, এমন সহায়তা না পেলে হয়তো তারা ভোট দিতেই আসতে পারতেন না। বিশেষ করে প্রবীণদের কাছে এই উদ্যোগ এক বড় স্বস্তি এনে দিয়েছে। ভোটের মতো গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ায় তারা কেন্দ্রীয় বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। এদিন পুরো এলাকায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের যৌথ নজরদারিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া চলতে দেখা যায়। তবে কঠোরতার মাঝেও যে মানবিকতা বজায় রাখা যায়, তারই প্রমাণ দিলেন এই জওয়ানরা। সব মিলিয়ে, খড়িবাড়ির এই ছবি শুধু একটি ভোটকেন্দ্রের ঘটনা নয়, বরং গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্যকে তুলে ধরেছে—যেখানে প্রত্যেক নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করতে এগিয়ে আসে সমাজের প্রতিটি স্তর।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

West Bengal Election 2026: ভোটের লাইনে জওয়ানদের কোলে-কাঁধে ভর দিয়েই পৌঁছলেন প্রবীণরা! মন জিতল কেন্দ্রীয় বাহিনী, ধন্য ধন্য করছে খড়িবাড়ি

Post Comment

You May Have Missed