‘শুধু রাজনীতি করে সংসার চলে না’, বলেছিলেন কঙ্গনা রানাউত! কত মাইনে পান জয়া বচ্চন, ‘ক্যুইন’-রা?

‘শুধু রাজনীতি করে সংসার চলে না’, বলেছিলেন কঙ্গনা রানাউত! কত মাইনে পান জয়া বচ্চন, ‘ক্যুইন’-রা?

Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

  • কঙ্গনা রানাউত প্রতি মাসে বেতন পান ১,২৪,০০০ টাকা।
  • নির্বাচনী এলাকা ভাতা বাবদ তিনি পান ৮৭,০০০ টাকা।
  • অরুণ গোভিল এবং রবি কিশনও একই বেতন পান।
  • জয়া বচ্চন রাজ্যসভার সাংসদ হিসেবে এই বেতন পান।

কলকাতা: একবার নায়িকা নিজেই বলেছিলেন, রাজনীতিতে আয় এত কম যে শুধু রাজনীতি করে জীবনধারণ করা যায় না। পাশাপাশি একটা অন্য উপার্জনেরও ব্যবস্থা রাখতে হয়। কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। কিছুদিন আগে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘রাজনীতি যথেষ্ট দামি একটা সখ’। পাশাপাশি জানিয়েছিলেন, রাজনীতি করতে গিয়ে সরকারের দেওয়া টাকা তো খরচ হয়ে যায় বটেই, পাশাপাশি তাঁকে নিজেও টাকা দিতে হয়। কিন্তু সত্যিই কি রাজনীতি এতটাই ব্যয়বহুল? বিজেপির সাংসদ পদে যাঁরা রয়েছেন, কত টাকা মাইনে পান সেই সমস্ত অভিনেতা অভিনেত্রীরা? দেখে নেওয়া যাক… 

সাংসদ হিসেবে কঙ্গনার আকাশছোঁয়া বেতন!

বলি-তারকা কঙ্গনা রানাউত হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে বিজেপি সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। অন্যান্য সাংসদদের মতোই কঙ্গনা রানাউত মাসিক ১ লক্ষ টাকা বেতন পান। তবে মার্চ ২০২৫-এ সাংসদদের বেতন ২৪% বেড়েছে। এর ফলে, বর্তমানে কঙ্গনা ১ লক্ষ ২৪ হাজার টাকা পান। এখানেই শেষ নয়, বলিউডের ‘ক্যুইন’ নির্বাচনী এলাকা ভাতা হিসাবে, ১ লক্ষ ২৪ হাজার টাকা ছাড়াও, প্রতি মাসে ৮৭,০০০ টাকা পান। এছাড়াও সরকারের তরফ থেকে তিনি স্টেশনারি, কর্মীদের বেতন এবং অন্যান্য অফিসের খরচের জন্য আরও অতিরিক্ত ৭৫,০০০ টাকা পান। এর পাশাপাশি, হাতখরচের জন্য দৈনিক ২৫০০ টাকা পান কঙ্গনা।

কত টাকা বেতন পান অরুণ গোভিল এবং রবি কিশন?

শুধু কঙ্গনা নয়, রামের ভূমিকায় চির-জনপ্রিয় অরুণ গোভিলও (Arun Govil) একজন সাংসদ। অভিনেতা সাংসদ হিসাবে মাসিক ১ লক্ষ ২৪ হাজার টাকা বেতন পান। এছাড়াও সরকারের তরফ থেকে তিনি লোকসভা এলাকার জন্য ভাতা হিসাবে ৮৭ হাজার টাকা এবং স্টেশনারি, কর্মচারীদের বেতন এবং অন্যান্য খরচের জন্য ৭৫ হাজার টাকা পান। সাংসদদের দৈনিক খরচের জন্য আলাদাভাবে ২৫০০ টাকাও দেওয়া হয়। পাশাপাশি তিনি বেশ কিছু সরকারি সুযোগ সুবিধাও পান। অভিনেতা রবি কিশনও গোরক্ষপুরের থেকে বিজেপি সাংসদের দায়িত্বে রয়েছেন। তিনিও ১ লক্ষ ২৪ হাজার টাকা মাসিক বেতন পান, এছাড়াও সাংসদদের জন্য নির্ধারিত যা যা ভাতা রয়েছে, সমস্তই পান তিনি। সেই সঙ্গে দৈনিক ভাতার জন্য আড়াই হাজার টাকা পান।

আরও পড়ুন:‘তোমরা খবর নিয়ে নাও না..’, ED দফতর থেকে বেরনোর সময় সাংবাদিককে বলে গেলেন নুসরত জাহান

রাজনীতি থেকে কত উপার্জন জয়া বচ্চনের?

অভিনেত্রী জয়া বচ্চন (Jaya Bachchan) রাজ্যসভার সাংসদ। তিনিও সাংসদদের প্রাপ্য বেতন এবং অন্যান্য সমস্ত ভাতা পান। ২০২৫ সালে কেন্দ্র সরকারের অনুমোদনের পর রাজ্যসভার সাংসদদের বেতনেও ২৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। যার পরে জয়া বচ্চনের প্রতি মাসের বেতন ১ লক্ষ ২৪ হাজার টাকা। এছাড়াও তিনি ২৫০০ টাকা DA পান। যেখানে নির্বাচনী এলাকা ভাতা হিসাবে ৮৭ হাজার টাকা পাওয়া যায়। এছাড়াও অন্যান্য ভাতাও পান বর্ষীয়ান অভিনেত্রী সাংসদ।

 

Post Comment

You May Have Missed