পছন্দের সেরা টেস্ট একাদশে বিরাট, বুমরাকেই রাখলেন না রাহানে

মুম্বই: প্রায় সাড়ে তিন বছর আগে জাতীয় দলের জার্সিতে টেস্টে শেষবার খেলেছিলেন। এরপর থেকে ভারতীয় ক্রিকেট দলের গ্রহ থেকে ক্রমেই দূরে গিয়েছেন। আইপিএলে গত মরশুমেও যদিও কেকেআরকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু দলকেও সাফল্য় এনে দিতে পারেননি, এমনকী নিজেও ব্যাট হাতে বড় ইনিংসও খেলতে পারেননি। কিছুদিন আগেই অবসর নিয়েছেন সবরকম ক্রিকেট থেকে। এবার নিজের পছন্দের ভারতীয় টেস্ট একাদশ বেছে নিলেন অজিঙ্ক রাহানে। তবে সেই একাদশে আশ্চর্যজনকভাবে রাহানে রাখেননি বিরাট কোহলি ও জসপ্রীত বুমরা। এই দু’জনের সঙ্গে রাহানে দীর্ঘ সময়ে একসঙ্গে ড্রেসিংরুমে সময় কাটিয়েছেন। কিন্তু সেই বিরাট ও বুমরাকেই পছন্দের টেস্ট একাদশে রাখলেন না জিঙ্কস।

বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল টেস্টে বিশ্বব্যাপী বিরাট সাফল্য পেয়েছে। তাঁর অধিনায়কত্বেই ভারতীয় দল দেশের বাইরে ম্যাচ জেতার এক শক্ত মানসিকতা গড়ে তুলেছিল। অন্যদিকে, ভারতের অন্যতম সফল পেস বোলার হিসেবে প্রভাব ফেলার পরও বুমরাহকে রাহানে তাঁর একাদশে রাখেননি। তাই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

রাহানের পছন্দের সেরা টেস্ট একাদশ

মুরলি বিজয়, শিখর ধবন, রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর, অজিঙ্ক রাহানে, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি ও ইশান্ত শর্মা

বিরাট কোহলি তাঁর টেস্ট কেরিয়ারে চার নম্বরে ব্যাটিং করেছেন বরাবর। রাহানে এই চার নম্বর স্লটে রেখেছেন সচিন তেন্ডুলকরকে। তিন নম্বরে রাহুলকে রেখেছেন। আর নিজেকে পাঁচ নম্বর পজিশনে রেখেছেন রাহানে। বিরাটকে হয়ত তার জন্যই নিজের একাদশে রাখতে পারেননি রাহানে। তবুও তাঁর এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে।

২০১০-এর দশকের মাঝামাঝি সময়ে টেস্ট দলে অবদানের কথা মাথায় রেখে ওপেনিং জুটি হিসেবে মুরলি বিজয় ও শিখর ধবনকে বেছে নিয়েছেন রাহানে। অধিনায়ক ও উইকেট কিপার ব্যাটার হিসেবে ধোনিকে রেখেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

বোলিং বিভাগে ভারতের সেরা দুই অলরাউন্ডার স্পিনার রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন। আর পেস আক্রমণ রাহানে রেখেছেন ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি ও ইশান্ত শর্মাকে। বিদেশের মাটিতে যেভাবে ভারতীয় পেস বোলিং আক্রমণ জ্বলে উঠেছিল, তার সিংহভাগ কৃতিত্ব নিশ্চিতভাবেই এই ত্রয়ীর ওপর যায়। এরপরে আসেন বুমরা।

২০২০ সালে অজিঙ্ক রাহানের নেতৃত্বে ভারত বর্ডার গাওস্কর ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়ার মাটিতে। যা তাঁর নেতৃত্বে ভারতীয় ক্রিকেটের অন্য়তম সেরা একটি সিরিজ জয় হয়ে রয়েছে।

Previous post

Digital Life Certificate: আর ব্যাঙ্কের লম্বা লাইনে দাঁড়াতে হবে না, পেনশনভোগীরা এবার বাড়িতে বসেই জমা দিতে পারবেন লাইফ সার্টিফিকেট

Next post

Chorbagan Lakshmi Puja: চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনার ক্ষত এখনও টাটকা, নিয়ম রক্ষার্থে মণ্ডপের বাইরে হল কোজাগরী লক্ষ্মীপুজো

Post Comment

You May Have Missed