Assembly Election : একই দিনে বিজেপির ‘হেভিওয়েট’ চারজন বাংলায়! নির্বাচনী প্রচারে ঝড় তুললেন যোগী-শাহ-নাড্ডা-সুকান্ত

Assembly Election : একই দিনে বিজেপির ‘হেভিওয়েট’ চারজন বাংলায়! নির্বাচনী প্রচারে ঝড় তুললেন যোগী-শাহ-নাড্ডা-সুকান্ত

Last Updated:

Bjp Bengal : একইদিনে চারজন হেভিওয়েট। বাংলার নির্বাচনী প্রচারে ঝড় তুলল গেরুয়া ব্রিগেড। শনিবার একই দিনে জেলায় যোগী আদিত্যনাথ,আমিত শাহ,জেপি নাড্ডা,সুকান্ত মজুমদার।ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে প্রথম দফার নির্বাচন, অপেক্ষা দ্বিতীয় দফার। 

+

জেপি নাড্ডার ছবি

পূর্ব বর্ধমান, সায়নী সরকার : হাইভোল্টেজ শনিবার একই দিনে জেলায় যোগী আদিত্যনাথ, অমিত শাহ, জেপি নাড্ডা, সুকান্ত মজুমদার! ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে প্রথম দফার নির্বাচন, অপেক্ষা দ্বিতীয় দফার। হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন প্রচারের ঝাঁঝ বেরিয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলই। একই দিনে জেলার চার জায়গায় বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচারে এসেছেন বিজেপির চার হেভিওয়েট।

কাটোয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষের সমর্থনে কাটোয়া স্টেডিয়াম মাঠে বিজয় সংকল্প সভার আয়োজন করা হয়।সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তিনি কর্মীদের মনোবল চাঙ্গা করেন এবং জয়ের ডাক দেন।

অন্যদিকে, জামালপুরের বিজেপি প্রার্থী অরুণ হালদারের সমর্থনে নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।সভা থেকে তৃণমূল সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি।পাশাপাশি বিজেপি সরকার গঠন করলে রাজ্যে কী কী উন্নয়নমূলক কাজ হবে এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা কী, তা বিস্তারিতভাবে সাধারণ মানুষের সামনে তুলে ধরেন।

যোগী আদিত্যনাথ, অমিত শাহের পাশাপাশি এদিন পূর্ব বর্ধমানের রায়নায় প্রচারে আসেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং রাসায়নিক সার মন্ত্রী জেপি নাড্ডা ও কেন্দ্রীয় শিক্ষা এবং উত্তর পূর্বাঞ্চলীয় উন্নয়ন মন্ত্রী সুকান্ত মজুমদার আসেন খণ্ডঘোষে। রায়নার বিজেপি প্রার্থী সুভাষ পাত্রের সমর্থনে পহলনপুর ঘোষপাড়ার ঢাল থেকে মোহনপুর পর্যন্ত ও বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থীর সঞ্জয় দাসের সমর্থনে দেওয়ানদিঘি মোড় থেকে জয়দূর্গা মন্দির পর্যন্ত রোড শো করেন জেপি নাড্ডা। সভার শেষে সেখানেই বক্তব্য রাখার তিনি।

Post Comment

You May Have Missed