Rahul Gandhi: “২০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ” থেকে “শূন্যপদে নিয়োগ”, ৫ গ্যারান্টি দিলেন রাহুল গান্ধীসারদা ও রোজভ্যালির নাম তুলে রাহুল আক্রমণ করেন তৃণমূলকে। রাহুল গান্ধী বলেন, “নরেন্দ্র মোদির আদানি আছে। কিন্তু এখানে সারদা স্ক্যাম আছে। চিট ফান্ড স্ক্যাম, ১৭ লক্ষ মানুষের ১ হাজার ৯০০ কোটি টাকা চুরি করানো হয়েছিল। রোজভ্যালি চিটফান্ড স্ক্যামের মাধ্যমে ৩১ লক্ষ মানুষের ৬ হাজার ৬০০ কোটি টাকা চুরি করা হয়েছিল। এ ছাড়াও কয়লা পাচার ও গুণ্ডারাজ কিন্তু আপনাদের দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদি নয়।”
কলকাতা: পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচনের আগে প্রচারে ঝড় তুললেন রাহুল গান্ধী। ২৫ এপ্রিল সকাল থেকেই নির্বাচনী জনসভা করেন রাহুল গান্ধী। শ্রীরামপুর ও শহীদ মিনারের পর এদিন তিনি সভা করেন মেটিয়াবুরুজে। আর সেখান থেকেই একসুরে নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। এদিনের সভা থেকে ৫ গ্যারান্টির প্রতিশ্রুতিও দেন তিনি।
রাহুল গান্ধীর প্রথম গ্যারান্টি: পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষকে, প্রত্যেক পরিবারকে ১০ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা দেবে কংগ্রেস।
রাহুল গান্ধীর দ্বিতীয় গ্যারান্টি: পশ্চিমবঙ্গের কৃষকদের বছরে ১৫ হাজার টাকার কৃষক সম্মান দেবে কংগ্রেস
রাহুল গান্ধীর তৃতীয় গ্যারান্টি: ২০০ ইউনিট বিনামূল্যের বিদ্যুতের ব্যবস্থা করবে কংগ্রেস।
রাহুল গান্ধীর চতুর্থ গ্যারান্টি: গ্র্যাজুয়েশন পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করবে কংগ্রেস। এ ছাড়াও মহিলাদের জন্য পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করবে কংগ্রেস।
রাহুল গান্ধীর পঞ্চম গ্যারান্টি: কংগ্রেস সরকার তৈরি করলে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে রাজ্যের সব শূন্যপদে নিয়োগের ব্যবস্থা করবে তারা। সব জেলায় তৈরি হবে AI সেন্টার।
नेता विपक्ष श्री @RahulGandhi ने दक्षिण 24 परगना में जनसभा को संबोधित किया।
BJP और TMC ने मिलकर पश्चिम बंगाल को तबाह करने में कोई कसर नहीं छोड़ी है।
जनता परेशान है- बदलाव चाहती है। ऐसे में पश्चिम बंगाल में एक जनहितैषी सरकार बनाना ही हमारा लक्ष्य है।
📍 पश्चिम बंगाल pic.twitter.com/8eO1lHnNcO
— Congress (@INCIndia) April 25, 2026
এদিনের সভায় তাঁর মুখে শোনা যায় কংগ্রেসের ভারত জোড় যাত্রার কথাও। কংগ্রেস সংসদের মুখে শোনা যায়, কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ৪ হাজার কিলোমিটার হাঁটার কথাও। তিনি বলেন, “একটাই বার্তা ছিল, ঘৃণার বাজারে ভালবাসার দোকান খুলব”।
এদিন সারদা ও রোজভ্যালির নাম তুলে রাহুল আক্রমণ করেন তৃণমূলকে। রাহুল গান্ধী বলেন, “নরেন্দ্র মোদির আদানি আছে। কিন্তু এখানে সারদা স্ক্যাম আছে। চিট ফান্ড স্ক্যাম, ১৭ লক্ষ মানুষের ১ হাজার ৯০০ কোটি টাকা চুরি করানো হয়েছিল। রোজভ্যালি চিটফান্ড স্ক্যামের মাধ্যমে ৩১ লক্ষ মানুষের ৬ হাজার ৬০০ কোটি টাকা চুরি করা হয়েছিল। এ ছাড়াও কয়লা পাচার ও গুণ্ডারাজ কিন্তু আপনাদের দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদি নয়।”
শিল্পায়ন নিয়েও একই সুরে দুই সরকারকে বিঁধলেন রাহুল। “নরেন্দ্র মোদি নোট বাতিল করলেন। ওখানে শিল্প বন্ধ করে দিলেন। আগে পশ্চিমবঙ্গে হিন্দুস্থান মোটরস ছিল, পাট শিল্প ছিল। নরেন্দ্র মোদি বাকি দেশের সঙ্গে যা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে হিন্দুস্থান মোটরস ও পাট শিল্পের সঙ্গে তাইই করেছেন”, মেটিয়াবুরুজের সভা থেকে আক্রমণ শানালেন তিনি।



Post Comment