শাহরুখ, আলিয়ার মতো তারকাদের ‘আনফলো’ করে দিলেন কর্ণ জোহর! ‘ফলো’ করছেন এই অভিনেত্রীকে

শাহরুখ, আলিয়ার মতো তারকাদের ‘আনফলো’ করে দিলেন কর্ণ জোহর! ‘ফলো’ করছেন এই অভিনেত্রীকে

কলকাতা: শাহরুখ খান (Shah Rukh Khan) আর কর্ণ জোহরের (Karan Johar) বন্ধুত্বের উদাহরণ দেয় বলিউড। একের পর এক ছবি, দর্শকদের মনের মতো, সুপারহিট আর সেই সমস্ত ছবিতে ক্যামেরার পিছনে কর্ণ জোহর। পরিচালক। আর নায়ক, শাহরুখ খান। ‘কুছ কুছ হোতা হ্যায়’ (Kuch Kuch Hota Hai) ছবির হাত ধরে, প্রথম পরিচালকের আসনে বসেন কর্ণ জোহর। সেই ছবিতে নায়ক হয়েছিলেন শাহরুখ খান। এরপরে একের পর এক হিট ছবি দিয়েছেন শাহরুখ কর্ণের জুটি। তবে সেই বন্ধুত্বে কী হঠাৎ চিড় ধরল? সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানকে আনফলো করে দিয়েছেন, কর্ণ জোহর। তবে শুধু শাহরুখ খানই নন, কর্ণের সঙ্গে খুবই ভাল সম্পর্ক মণীশ মলহোত্রেরও (Manish Malhotra)। সেই প্রিয় বন্ধুকেও আনফলো করে দিয়েছেন কর্ণ জোহর! কী হল হঠাৎ? 

শাহরুখকে আনফলো করলেন কর্ণ জোহর!

সূত্রের খবর, কর্ণ জোহরের ফলোয়িং লিস্টে এমন অনেক ব্যক্তি, অভিনেতা অভিনেত্রীই নেই, যাঁদের সঙ্গে কর্ণ জোহরের তথাকথিত ভাল সম্পর্ক বলেই জানেন প্রত্যেকে। কিন্তু অবাক করা বিষয় হল, সেই সমস্ত তারকারা নেই কর্ণ জোহরের ফলোইং লিস্টে নেই, শাহরুখ খান, কর্ণ জোহর, আলিয়া ভট্ট (Alia Bhatt), অনন্যা পাণ্ড (Ananya Panday), কার্তিক আরিয়ান, করিনা কাপূর খান (Kareena Kapoor Khan) , মালাইকা অরোরা (Malaika Arora), বরুণ ধাওয়ান (Varun Dhawan), সিদ্ধার্থ মালহোত্র (Siddharth Malhotra)-র মতো তারকারা। তবে অবাক করার মতো বিষয় হল, এখনও কর্ণ জোহর ফলো করছেন, অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়াকে (Priyanka Chopra)।

কর্ণ প্রিয়ঙ্কার সম্পর্কের অবাক করা সমীকরণ

একটা সময়ে, শাহরুখ খানের সঙ্গে প্রিয়ঙ্কা চোপড়ার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। সেই গুঞ্জনের কারণেই, বলিউডড ছাড়তে হয়েছিল প্রিয়ঙ্কা চোপড়াকে। একের পর এক কাজ তাঁর হাত থেকে চলে যাচ্ছিল। বাধ্য হয়েই দূরে সরে গিয়েছিলেন প্রিয়ঙ্কা। শোনা যায়, প্রিয়ঙ্কাকে বলিউড থেকে দূরে সরিয়ে দেওয়ার পিছনে বড় ভূমিকা ছিল কর্ণ জোহরের। শাহরুখের পত্নী, গৌরী খানের ইচ্ছেতেই প্রিয়ঙ্কাকে বলিউড থেকে দূরে সরিয়ে দিয়েছিলেন কর্ণ জোহর। আর শাহরুখ খান, আলিয়া ভট্টের মতো অভিনেতা অভিনেত্রীদের আনফলো করে দিলেও, কর্ণ এখনও ফলো করছেন সেই প্রিয়ঙ্কাকেই।

আরও পড়ুন: Madhumita Sarcar: স্বামীর সঙ্গে সমস্যা, ত্রিকোণ সম্পর্কের জট! মধুমিতাকে কি সবাই ভুল বুঝছেন?

 

Post Comment

You May Have Missed