: ‘আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে’, সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত

: ‘আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে’, সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত

ABP Ananda Live: সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta)। চিরকালই তিনি স্পষ্টবক্তা, নিজের কথা বলতে পারেন মন খুলে। আগামী ২৯ মে মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) আর নন্দিতা রায়ের (Nandita Roy) পরিচালিত ছবি, ‘ফুলপিসি ও এডওয়ার্ড’। সেই ছবিতেই ‘ফুলপিসি’-র ভূমিকায় দেখা যাবে সোহিনীকে। ছবির অফার প্রথমে অভিনেত্রীর কাছে এসেছিল, নন্দিতা রায়ের কাছ থেকে। আর সেই কারণেই ছবির চিত্রনাট্য না শুনেই, রাজি হয়ে যান সোহিনী। ‘ইচ্ছে’ ছবিতে উইন্ডোজের সঙ্গে কাজ করেছিলেন, সোহিনী। সেই অভিজ্ঞতা এতটাই সুমধুর ছিল যে, নতুন ছবিতে তিনি আবার ‘ফুলপিসি’। এবিপি লাইভ বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে, সিনেমা ছাড়াও উঠে এল রাজ্যে পালাবদলের প্রসঙ্গ, নারীদের লড়াই, কাজের পরিবেশের কথা। কথা বললেন, থিয়েটারের দুনিয়ায় নারীদের কাজের পরিসর নিয়েও।

Post Comment

You May Have Missed