Nadia News: এল নিনোর কোপে তীব্র দাবদাহ! পথচারীদের স্বস্তি দিচ্ছে শান্তিপুর পুলিশের বিশেষ আয়োজন, রোজ মিলছে গুড়ের বাতাসা-পানীয় জল
Last Updated:
Nadia News: তীব্র গরমে চিকিৎসকদের সতর্কতা সত্ত্বেও জীবিকার টানে রাস্তায় বের হওয়া সাধারণ মানুষের পাশে দাঁড়াল রানাঘাট পুলিশ জেলার শান্তিপুর ট্রাফিক গার্ড। প্রথম দিন রসালো তরমুজ দিয়ে শুরু হলেও, গরমের বাকি দিনগুলিতে হাইওয়ের দুই প্রান্তে মিলবে গুড়-বাতাসা ও পর্যাপ্ত পানীয় জল।
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: আবহাওয়া দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মে থেকে জুলাই মাসের মধ্যে এল নিনোর প্রভাব রয়েছে ৮৫ শতাংশ, আর তারই কারণে বৃষ্টিবিহীন ম্যারাথন তীব্র দাবদাহ চলছে। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন গরম ও আর্দ্র আবহাওয়াজনিত কারণে শিশু বয়স্ক এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। তাই সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত দীর্ঘ সময় বাইরে অবস্থান এবং পরিশ্রমের কাজ এড়িয়ে চলা।
কিন্তু পেটের টানে এবং সমাজের সকল স্তরের মানুষের প্রচন্ড ব্যস্ততার কারণে বাইরে না বেরিয়ে উপায় কী! তবে তীব্র সূর্যের তাপ থেকে নিজেকে বাঁচাতে ঘাড় মুখের অংশ ঢেকে, পর্যাপ্ত পরিমাণে পানীয় জল খেয়ে এবং পথের পাশে গাছের সংখ্যা কমে গেলেও বাধ্য হয়ে কংক্রিটের ছায়ায় কিছুটা বিশ্রাম নিয়ে তবেই চলাচল করছেন পথচারীরা। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ক্লাব বারোয়ারী স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ পানীয় জল খাওয়ার ব্যবস্থা লক্ষ্য করা যায়। বসে নেই প্রশাসনিক মহলও। প্রতিবারের মতো এবারও রানাঘাট পুলিশ জেলার শান্তিপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ১২ নম্বর জাতীয় সড়ক থেকে মূল শান্তিপুরে প্রবেশের পথে জলছত্রের আয়োজন হল আজ থেকে।
Nadia,West Bengal
Nadia News: এল নিনোর কোপে তীব্র দাবদাহ! পথচারীদের স্বস্তি দিচ্ছে শান্তিপুর পুলিশের বিশেষ আয়োজন, রোজ মিলছে গুড়ের বাতাসা-পানীয় জল



Post Comment