নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনীতে বিধানগর কলেজ, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমে সুরক্ষিত EVM

নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনীতে বিধানগর কলেজ, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমে সুরক্ষিত EVM

কলকাতা: গতকালই শেষ হয়েছে দ্বিতীয় দফার নির্বাচন। আর তার সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে। এবার রাজ্যে দু দফার নির্বাচন ছিল। প্রথম দফা হয়েছিল ২৩ এপ্রিল, আর গতকাল দ্বিতীয় দফা হয়েছে। ভোটের পর বিধাননগর কলেজের স্ট্রংরুমে কড়া নিরাপত্তা। ভিতরে রয়েছে ৩ বিধানসভার EVM। রাজারহাট-নিউটাউন, বিধাননগর ও রাজারহাট গোপালপুর বিধানসভার EVM আছে এই স্ট্রং রুমে।

এই বিধান নগর কলেজের তিনটি বিধানসভার স্ট্রংরুম করা হয়েছে। দুটো বিল্ডিং রয়েছে এই কলেজে। একটি নিউ বিল্ডিং ও একটি ওল্ড বিল্ডিং। আর ওল্ড বিল্ডিংয়েই সিসিটিভি মনিটর করা হয়েছে, অস্থায়ী কন্ট্রোল রুম করা হয়েছে। এখানে এন্ট্রি ও এক্সিট পয়েন্টে বা স্ট্রংরুমের বাইরের বা বিল্ডিংয়ের বাইরের কোনও অংশেই অবৈধ কোনও ব্যক্তিকে প্রবেশ করতে দেওয়া হবে না। অবৈধ কোনও জমায়েত এই বিল্ডিংয়ের বাইরে করা যাবে না। এই স্ট্রংরুমকে সুরক্ষিত রাখার যাবতীয় নির্দেশ রাখা হয়েছে। রাজ্য পুলিশের তরফে বাইরে যেমন নিরাপত্তা রয়েছে, তেমনই স্ট্রংরুমের ভেতরে আধাসামরিক বাহিনীও রাখা হয়েছে নিরাপত্তার জন্য। প্রতিদিন জেলা শাসক ও রিটার্নিং অফিসারকে সশরীরে আসতে হবে ও আগামী চারদিনের প্রতি মুহূর্তের আপডেট নির্বাচন কমিশনকে জানাতে হবে।

আরও পড়ুন: তৃণমূলে ভোট দিতে চাপ, শিবপুর এলাকায় বিজেপি কর্মীকে মারধরের

শহরের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে গড়ে তোলা হয়েছে স্ট্রং রুম। সেখানে ঢালাও নিরাপত্তার ছবি। মোট সাতটি বিধানসভা কেন্দ্রের EVM সুরক্ষিত রাখা হয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এখানে বেশ কয়েকজন সেন্ট্রাল ফোর্সের জওয়ান প্রথম ধাপে রয়েছেন। দ্বিতীয় স্তরে রাজ্য পুলিশের আধিকারিকরা রয়েছে। আর তৃতীয় স্তরে রয়েছেন দু জন আর্ম পুলিশ রয়েছেন। সিসি ক্যামেরার ফুটেজ যাতে দেখা যায় এমন স্ক্রিন রয়েছে। সাতটি কেন্দ্র যেগুলোর ইভিএম রয়েছে, সেগুলো হল কাশীপুর, বেলগাছিয়া, চৌরঙ্গি, শ্যামপুকুর, জোড়াসাঁকো, বেলেঘাটা, মানিকতলা, এন্টালি।

জনতার রায় এখন ইভিএম বন্দি। বর্ধমান শহরের UIT বিল্ডিংয়ে স্ট্রং রুমেও নিরাপত্তার আঁটোসাটো ছবি। ঢোকার গেট বন্ধ রাখা হয়েছে। রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী রয়েছে নিরাপত্তার দায়িত্বে। এখান থেকে ঢোকার জন্য কার্ড দেখাতে হবে। গতকাল গভীর রাত পর্যন্ত এখানে সব বিধানসভাগুলোর EVM নিয়ে আনা হয়েছে। ৪ তারিখেই স্ট্রংরুম খোলা হবে। স্ট্রংরুমের একেবারে কাছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রয়েছে। এখনও পর্যন্ত চারটি জায়গায় গণনা হওয়ার কথা। তার মধ্য়ে বর্ধমানে দুটো কেন্দ্র, কালনা ও কাটোয়াতে একটি গণনা কেন্দ্র থাকবে। 

 

Previous post

East Bardhaman News: সমব্যথা নয়, সমান অধিকারের দাবিতে ভোট সামলালেন বিশেষভাবে সক্ষমরা, গণতন্ত্রের মঞ্চে সমতার জয়গান, বর্ধমান দক্ষিণে অনন্য ভোটদৃশ্য

Next post

I-PAC Director Vinesh Chandel: জামিনে মুক্তি পেলেন আই-প্যাকের ডিরেক্টর ভিনেশ চান্ডেল

Post Comment

You May Have Missed