East Bardhaman News: সমব্যথা নয়, সমান অধিকারের দাবিতে ভোট সামলালেন বিশেষভাবে সক্ষমরা, গণতন্ত্রের মঞ্চে সমতার জয়গান, বর্ধমান দক্ষিণে অনন্য ভোটদৃশ্য
Last Updated:
East Bardhaman News: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নজির গড়ল বর্ধমান দক্ষিণ। এই বুথের প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার, প্রত্যেকেই শারীরিক প্রতিকূলতাকে জয় করে গণতন্ত্রের গুরু দায়িত্ব সামলেছেন।
পূর্ব বর্ধমান, সায়নী সরকার: কেবল সমব্যথা নয়, প্রয়োজন সমান অধিকারের। এই বার্তাকে সামনে রেখেই ২০২৬-এর বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) নজির গড়ল বর্ধমান দক্ষিণ। নির্বাচনে সাম্য ও অন্তর্ভুক্তির এক অনন্য ছবি ধরা পড়ল এখানে। এই বুথের প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার প্রত্যেকেই শারীরিক প্রতিকূলতাকে জয় করে গণতন্ত্রের এই উৎসবে সামিল হয়েছেন। তাঁরা চান, প্রতিবারই যেন তাদের এইভাবেই ডাকা হয়।
বর্ধমান দক্ষিণের এক নম্বর বুথে ভোটকর্মীরা সকলেই বিশেষভাবে সক্ষম। কেউ ৬৫ শতাংশ বিশেষভাবে সক্ষম কেউ আবার তার থেকেও বেশি। সকলেরই প্রায় চলাফেরার সমস্যা রয়েছে। কিন্ত ভোট মানেই তো ধকল, দীর্ঘ প্রতীক্ষা আর চরম ব্যস্ততা। সেই সমস্ত চ্যালেঞ্জকে হাসিমুখে গ্রহণ করেছেন এই ভোটকর্মীরা। বুথের ভিতরে ভোটারদের পরিচয়পত্র যাচাই করা থেকে শুরু করে ইভিএম (EVM) নিয়ন্ত্রণ প্রতিটি কাজই তাঁরা করছেন অত্যন্ত নিখুঁতভাবে।
ভোটাররা বলেন, খুব ভাল উদ্যোগ। ইচ্ছে থাকলে উপায় হয়। সক্ষম ও বিশেষভাবে সক্ষমদের মধ্যে যে কোনও পার্থক্য নেই এটাই তার প্রমাণ। তাদের এই কাজ অনুপ্রেরণা যোগাবে অনেককে।
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
East Bardhaman News: সমব্যথা নয়, সমান অধিকারের দাবিতে ভোট সামলালেন বিশেষভাবে সক্ষমরা, গণতন্ত্রের মঞ্চে সমতার জয়গান, বর্ধমান দক্ষিণে অনন্য ভোটদৃশ্য



Post Comment